Loading live market data...
Loading active stocks...
Connecting...

আলিপুরে জন্ম নিল ১৬টি বিশেষ প্রজাতির গোসাপ

আলিপুর চিড়িয়াখানায়  জন্ম নিল ১৬টি বিশেষ প্রজাতির গোসাপ। সদ্যোজাতরা সুস্থ রয়েছে। ১৬টি বাচ্চাকে ছোট্ট চৌবাচ্চায় একসঙ্গে রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর চিড়িয়াখানায়  জন্ম নিল ১৬টি বিশেষ প্রজাতির গোসাপ। শনিবার সকালে চিড়িয়াখানায় জন্ম নেয় ১৬টি ওয়াটার মনিটর লিজার্ড। পাঁচ বছর পর আলিপুর চিড়িয়াখানায় এই প্রজাতির সরীসৃপের জন্ম হল বলে জানা গিয়েছে। যার ফলে আলিপুরে এখন ওয়াটার মনিটর লিজার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪টি।

২০১৭ সালের পর ২০২২। মাঝে কেটে গিয়েছে পাঁচটা বছর। দীর্ঘ পাঁচ বছর পর চিড়িয়াখানায় আবার ডিম ফুটে বেরিয়ে এলো ১৬টি ওয়াটার মনিটর লিজার্ড। এর আগে ২০১৭ সালের এপ্রিল মাসে আলিপুর চিড়িয়াখানায় ওয়াটার মনিটর লিজার্ড জন্ম নিয়েছিল। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে , শনিবার সকালে সরীসৃপ প্রজাতিটির ১৬টি বাচ্চা হয়েছে। এতদিন পর্যন্ত চিড়িয়াখানায় ওয়াটার মনিটর লিজার্ডের সংখ্যা ছিল আটটি। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২৪টি। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, সরীসৃপের ঘরে গর্ত করে তাতে খড় দিয়ে প্রজননের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল। সেখানেই দিন কয়েক আগে ডিম দেয় সরীসৃপ প্রজাতিটি। এর পর এদিন সকালে সেই ডিম ফুটে জন্ম নিয়েছে ১৬টি প্রাণ। নতুন প্রাণ আসায় চিড়িয়াখানার কর্মীরা খুশি প্রকাশ করেছেন। সদ্যোজাতদের ওপর কড়া নজর রাখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, সদ্যোজাতরা প্রত্যেকেই সুস্থ রয়েছে। ১৬টি বাচ্চাকে ছোট্ট চৌবাচ্চায় একসঙ্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিল মাসে ওয়াটার মনিটর লিজার্ডের ডিম ফুটে ছানা জন্মেছিল আলিপুর চিড়িয়াখানায়। একই বছরে আরেক প্রজাতির গোসাপ ইয়েলো মনিটর লিজার্ডের বাচ্চা জন্ম নিয়েছিল। চিড়িয়াখানার সরীসৃপ আবাসে খুপরিতে রাখা হয়েছিল ইয়েলো মনিটর লিজার্ডের বাচ্চাগুলিকে। শনিবার জন্ম নেওয়া ১৬টি ওয়াটার মনিটর লিজার্ডের বাচ্চাকে এবার রাখা হল ছোট্ট চৌবাচ্চায়।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত