আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা, আতঙ্ক চুঁচুড়ায়

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ  উঠল এবার দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিকট শব্দে সেই বোমা বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে।

অভিযোগ, চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর পুরনো কাপাসডাঙার বাড়ির পাঁচিল লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা। শনিবার রাত ১০ টা নাগাদ বিস্ফোরণের প্রচন্ড শব্দ পান তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর ভাই। বোমা বিস্ফোরণের সময় আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। এর পর বাইরে বেরিয়ে আসেন তিনি। তৃণমূল কাউন্সিলরের ভাই বাইরে এসে কাউকে দেখতে পাননি বলে জানান। এর পর ঘটনার কথা জানিয়ে কাউন্সিলরকে ফোন করেন তাঁর ভাই। ঘটনার সময় নির্মল চক্রবর্তী দলীয় অফিসে ছিলেন বলে জানা গিয়েছে। সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখেন বোমা বিস্ফোরণ হয়েছে তাঁর বাড়ির সামনে। যদিও বিস্ফোরণে কারোর আহত হওয়ার কোনও খবর মেলেনি। ঘটনার খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার আই সি অনুপম চক্রবর্তী। তাঁর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন আরও পুলিশকর্মী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী পেশায় আইনজীবি। ঘটনার বিষয়ে জানতে  আশেপাশের বাড়িগুলির সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে কী ধরণের বোমা এদিন বিস্ফোরণ করা হয় তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী এই ঘটনায় বিজেপির দিকে আঙু তুলেছেন। তাঁর দাবি, তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। বিরোধীরা দুষ্কৃতি দিয়ে এই কাজ করাতে পারে বলে তাঁর অনুমান। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। দলের কাউন্সিলরের বাড়ির কাছে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা-সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ