এবার প্রমোটারকেই মেটাতে হবে ফ্ল্যাটের সম্পত্তি কর, নয়া নিয়ম পুরসভার

বহুতল নির্মাণ করতে গেলে প্রমোটারকেই দিতে হবে নকশা অনুমোদন থেকে ফ্ল্যাট বিক্রি পর্যন্ত সম্পত্তি কর। এই নয়া নিয়ম এবার চালু হল কলকাতা পুরসভায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুতল নির্মাণ করতে গেলে প্রমোটারকেই দিতে হবে নকশা অনুমোদন থেকে ফ্ল্যাট বিক্রি পর্যন্ত সম্পত্তি কর। পাশাপাশি ফ্ল্যাট বিক্রি করার পর সেই ক্রেতার নাম প্রমোটারকেই দায়িত্ব নিয়ে পুরসভায় নথিভুক্ত করাতে হবে। তা না করা হলে প্রমোটারের কাছ থেকেই সম্পত্তি কর আদায় করবে কলকাতা পুরসভা। এই নয়া নিয়ম এবার চালু হল কলকাতা পুরসভায়।

এতদিন কলকাতা পুরসভা এলাকার অধীনস্থ বিভিন্ন জায়গায় ফ্ল্যাটের সম্পত্তি কর দিতে হত জমি মালিকদের। প্রমোটারকে সম্পত্তি কর দিতে হতো না। কিন্তু এবার বদল এল সেই নিয়মে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি জানিয়েছেন এবার বহুতল নির্মাণের ক্ষেত্রে নকশা অনুমোদন থেকে ফ্ল্যাট বিক্রি পর্যন্ত সম্পত্তি কর দিতে হবে প্রমোটারকেই। দীর্ঘদিন ধরেই বহুতল নির্মাণের ক্ষেত্রে জমি মালিকরা এই নিয়ম চালু করার জন্য কলকাতা পুরসভার কাছে আবেদন জানিয়ে আসছিলে।

বহু জমি মালিক শহরে বহুতল নির্মাণ করতে প্রমোটারকে জমি দেন। প্রমোটার সেই জমিতে বহুতল নির্মাণ করে। চুক্তি অনুযায়ী জমি মালিকরা সংশ্লিষ্ট সেই বহুতলের একটি বা একাধিক ফ্ল্যাট পেয়ে থাকেন।  নিজের পাওয়া ফ্ল্যাটের সঙ্গে বহুতলের বাকি ফ্ল্যাটের সম্পত্তি কর মেটানোর দায় এসে পড়ে জমি মালিকদের ওপর।  সেই বাড়তি করের বোঝা না টানতে চেয়ে একাধিক অভিযোগ কলকাতা পুরসভায় জমা করেছেন জমি মালিকরা। অবশেষে সেই বিষয়ে এবার পদক্ষেপ নিল পুরসভা। শনিবার মেয়র ফিরহাদ হাকিম পুরসভায় টক টু মেয়র অনুষ্ঠানে জানান, এবার সম্পত্তি কর মেটাতে হবে প্রোমোটারকেই। এদিন কলকাতা পুরসভার মেয়র জানান, এখন থেকে শহরে নতুন কোনও বহুতল নির্মাণের নকশা পুরসভা অনুমোদন করলে তারপর থেকে সম্পত্তি কর মেটানোর দায়িত্ব সংশ্লিষ্ট প্রমোটারকে নিতে হবে। নির্মাণকাজ চলা থেকে ফ্ল্যাট বিক্রির সময় পর্যন্ত সম্পত্তি কর দিতে হবে প্রমোটারকেই। একইসঙ্গে তিনি জানান, প্রমোটার যার কাছে ফ্ল্যাট বিক্রি করছেন সেই ক্রেতার নাম পুরসভায় নথিভুক্ত করানোর দায়িত্ব প্রমোটারের। তা না করলে প্রমোটারকেই ওই ফ্ল্যাটের কর দিতে হবে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫