রাস্তায় বেরিয়ে প্রধানমন্ত্রী রাজাপক্ষকে শুনতে হল ‘চোর’, খেতে হল গলাধাক্কা

কোনওরকমে জনতার হাত থেকে নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জনতার ক্ষোভ যে কোথায় পৌঁছেছে সেটা এবার টের পেলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

রবিবার তিনি গিয়েছিলেন অনুরাধাপুরার একটি বৌদ্ধ মঠে। মুহূর্তের মধ্যে দেশবাসী জেনে যায় তাঁর সফরের কথা। জনতা ওই মঠে পৌঁছে প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে। শুরু হয় ধাক্কাধাক্কি। তারা প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি তোলে।সমবেত জনতা রাজাপক্ষকে চোর সম্বোধন করে। এক ব্যক্তি এও বলেন, ‘আপনি এখানে দাঁড়িয়ে ইস্তফার কথা যদি ঘোষণা করেন এবং বলেন, দেশ ছেড়ে চলে যাবেন, তাহলে আমরা আপনাকে বৌদ্ধমঠে প্রবেশ করতে দেব।

ঘটনায় কার্যত হতভম্ব হয়ে যান প্রধানমন্ত্রী। গুলি চালালে উল্টো ফল হবে, সেটা বুঝতে পারেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাকর্মীরা। তারা জনতার হাত থেকে কোনওরকমে মাহিন্দা রাজাপক্ষেকে উদ্ধার করে গাড়িতে তুলে সেখান থেকে দ্রুত তাঁর বাসভবনে পৌঁছন।

পরে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, বিরোধীপক্ষের লোকজন জনতাকে খেপিয়ে তুলছে। দেশে আচমকা তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। চাইছে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে। দেশবাসী বিরোধীদের পাতা ফাঁদে পা দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রীর স্ত্রী সিরন্থী কিছুদিন আগে একটি মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। প্রেসিডেন্টের দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গোতাবায়া রাজাপক্ষে তাঁর ভাইকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরামর্শ দিতে পারেন। যদিও প্রধানমন্ত্রী এখনও তাঁর পদ ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন শ্রীলঙ্কার পরিস্থিতির জন্য দায়ী করোনা, লকডাউন: দেশবাসীকে প্রধানমন্ত্রী রাজাপক্ষে

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার