জনরোষের জেরে ইস্তফা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

প্রেসিডেন্ট তাঁর ইস্তফা গ্রহণ করেছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন মাহিন্দা রাজাপক্ষে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃ করে  একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী সোমবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে দেখা করে তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন। প্রেসিডেন্ট তাঁর ইস্তফা গ্রহণ করেছেন। রাজাপক্ষের এই সিদ্ধান্তে নৈতিক জয় দেখছে শ্রীলঙ্কাবাসী। 

কয়েক মাস ধরে  দেশবাসী তাঁর ইস্তফার দাবি জানিয়ে আসছিল। পদত্যাগের দাবিকে কেন্দ্র করে দেশে তৈরি হয় রাজনৈতিক অস্থিরতা। শ্রীলঙ্কা সাক্ষী ছিল ভয়াবহ বিক্ষোভের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়। প্রাণ হারান একজন। আহত বহু।

ওই ঘটনার পরেও প্রধানমন্ত্রী ইস্তফা দিতে অস্বীকার করেন। ঘোষণা করেন জরুরি অবস্থার। সরকার নিশ্চিত ছিল, জরুরি অবস্থা জারি করে জনতার ক্ষোভ চাপা দেওয়া যাবে। কিন্তু গণবিক্ষোভ একবার শুরু হলে তাকে যে কোনওভাবে দাবিয়ে রাখা যায় না, তার সাক্ষী বিশ্বের একাধিক দেশ। শ্রীলঙ্কার ক্ষেত্রে তার অন্যথা হয়নি।  

গত এপ্রিল থেকে শ্রীলঙ্কায় শুরু হয় অর্থনৈতিক সঙ্কট। দেশের মুদ্রাভাণ্ডারে গচ্ছিত সম্পত্তি প্রতিদিন একটু একটু করে কমতে থাকে। জ্বালানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ওষুধপত্র, সামগ্রীর অভাবনীয় সঙ্কট দেখা দেয়। শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত-সহ একাধিক দেশ। কিন্তু পরিস্থিতির তাতে খুব একটা বদল হয়নি। বরং সময়ের সাথে সাথে পরিস্থিতি গভীর থেকে গভীরতর সঙ্কটে বদলে যায়। জনতার আন্দোলনে সামিল হয় সে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন। সে দেশের রাজনৈতিকমহল মনে করছে, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও রাস্তা ছিল না মাহিন্দা রাজাপেক্ষের। 

আরও পড়ুন রাস্তায় বেরিয়ে প্রধানমন্ত্রী রাজাপক্ষকে শুনতে হল ‘চোর’, খেতে হল গলাধাক্কা

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার