দেশে সয়াবিন তেলের তীব্র আকাল, অন্য পণ্য কিনলে মিলছে ভোজ্য তেল

সোমবার সয়াবিন তেলের আকাল নিয়ে ব্যবসায়ীদের কাঠগড়ায় তুলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঈদের সময়েই শুরু হয়েছিল সঙ্কট। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। কার্যত দেশজুড়ে সয়াবিন তেলের তীব্র আকাল দেখা দিয়েছে। পরিস্থিতির ফায়দা লুটতে নেমে পড়েছেন খুচরো বিক্রেতারাও। চাল-ডাল কিংবা অন্য পণ্য না কিনলে মিলছে না সয়াবিন তেল। ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সোমবার সয়াবিন তেলের আকাল নিয়ে ব্যবসায়ীদের কাঠগড়ায় তুলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পাশাপাশি অবৈধ তেলের মজুত খুঁজে পেতে বিশেষ অভিযান শুরু হয়েছে ভোক্তা অধিকার দফতর।

 রমজান মাসের মাঝামাঝি সময় থেকেই দেশে সয়াবিন তেলের আকাল দেখা দেয়। ইন্দোনেশিয়ার পক্ষ থেকে আচমকাই পাম তেল রফতানি নিষিদ্ধ করে দেওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে। রাতারাতিই ১১০ টাকা লিটারের তেল ২০০ টাকা ছাড়িয়ে যায়। রমজানের মাস শেষ হয়ে যাওয়ার পরে পরিস্থিতির উন্নতি হবে বলে দাবি করেছিলেন। কিন্তু তার উল্টোটাই লক্ষ্য করা গিয়েছে। সয়াবিন তেলের অভাবে অনেকেই বর্তমানে সরষের তেল ব্যবহারে বাধ্য হচ্ছেন। দোকানের পর দোকান ঘুরেও তেল পাচ্ছেন না আম আদমি। কোনও কোনও দোকানদার আবার তেল বেচার জন্য শর্ত চাপাচ্ছেন।

দেশে সয়াবিন তেলের তীব্র আকাল নিয়ে এদিন ব্যবসায়ী সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  বৈঠকে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, এস আলম গ্রুপের পরিচালক সালাউদ্দিন আহমেদ, টিকে গ্রুপের পরিচালক শফিকুল আথহার তাসলিম, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাজারে সয়াবিন তেলের আচমকা সঙ্কটের কারণ শনাক্ত হয়েছে। ডিলার ও খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে সয়াবিন তেলের সঙ্কট তৈরি করেছে। অবৈধভাবে যারা তেল মজুত করছেন তাদের ডিলারশিপ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের