jhenaidah: চাকরির দাবিতে আমরণ অনশনে দৃষ্টিহীন প্রতিবন্ধী যুবক

যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের কোনও আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: সরকারি চাকরির দাবিতে শেষ পর্যন্ত আমরণ অনশন শুরু করলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ শেষ বর্ষের দৃষ্টিহীন পড়ুয়া শাহীন আলম। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনশন শুরু করেন। প্রশাসনের কাছ থেকে সুস্পষ্ট চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। শাহীনের আমরণ অনশনের খবর নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের কোনও আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি।

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা শাহীন ২০১৫ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাশের পর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০১৯ সালে অনার্স শেষ করার পরে বর্তমানে মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন এবং দৃষ্টিহীন হওয়া সত্বেও প্রায় ২০০ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন। পড়াশোনার পাশাপাশি একাধিক সরকারি দফতরে চাকরির আবেদনও করেছেন। কিন্তু দৃষ্টিহীন হওয়ার কারণে সরকারি চাকরি মিলছে না বলে অভিযোগ তাঁর।  

এদিন আমরণ অনশনে বসার পরেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দৃষ্টিহীন  শাহীন। তাঁর কথায়, ‘চাকরি যদি না-ই হবে, তাহলে কেন সরকার লেখাপড়ার সুযোগ দিল। আমার সরকারি চাকরির বয়ঃসীমা পার হয়ে যাচ্ছে, অথচ সর্বোচ্চ ডিগ্রি নিয়েও চাকরিতে ঢুকতে পারছি  না।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের