Big Breaking: শ্রীলঙ্কায় বিক্ষোভকারীকে গুলি করে মেরে আত্মঘাতী সাংসদ

এক বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক বিক্ষোভকারীকে গুলি করে মেরে আত্মঘাতী হলেন মাহিন্দা রাজাপক্ষের শীর্ষস্থানীয় সাংসদ। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আত্মহত্য়া করেছেন অমরাকীর্থি আথুকোরালা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার নিতামবুয়া শহরে, প্রধানমন্ত্রী পদে মাহিন্দা রাজাপক্ষে ইস্তফা দেওয়ার পরে পরেই। সাংসদ এদিন গাড়ি করে যাচ্ছিলেন। গাড়ি নিতামবুয়া শহরে ঢুকলে  তাঁর গাড়ি ধরে দুজন বিক্ষোভ দেখাতে শুরু  করেন। ধৈর্য হারিয়ে অমরাকীর্থি গাড়ি থেকে বেরিয়ে এক বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাংসদের এই কীর্তি শব্দের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়লে জনতা পথে নামে।  সাংসদ অমরাকীর্থিকে তাড়া করলে কাছাকাছি একটি বাড়িতে আশ্রয় নেন। বাড়ির বাইরে পা রাখলে মৃত্যু নিশ্চিত, সেটা বুঝতে বিন্দুমাত্র ভুল করেননি অমরাকীর্থি। ওই বাড়িতেই কপালে বন্দুক ঠেকিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছয়। কিন্তু ওই জনস্রোত দেখে তারা আর এগিয়ে যাওয়ার সাহস দেখায়নি। 

শ্রীলঙ্কা পুলিশের এক পদস্থ কর্তা সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘অমরাকীর্থি নিতামবুয়া শহরে ঢুকলে তাঁর গাড়ি ঘিরে দুজন বিক্ষোভ দেখাতে শুরু করলে সাংসদ গাড়ি থেকে নেমে এক বিক্ষোভকারীর কপাল লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হন দ্বিতীয়জন। খবর পেয়ে জনতা ওই সাংসদকে ধাওয়া করলে সাংসদ  নিকটবর্তী  একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানেই তিনি আত্মহত্যা করেন’।

এই খবর লেখা পর্যন্ত সাংসদের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ‘

আরও পডুন পাকিস্তানে সেনাছাউনি করতে চেয়েছিল আমেরিকা, রাজি হয়নি: ইমরান

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার