পোল্যান্ডে ইউক্রেনীয়দের হাতে আক্রান্ত রুশ রাষ্ট্রদূত, ক্ষুব্ধ মস্কো

নিজেদের দেশের রাষ্ট্রদূতের উপরে আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে রুশ বিদেশ মন্ত্রক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর সময়ে ইউক্রেনীয়দের হাতে আক্রান্ত হলেন পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিয়েভ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। নিজেদের দেশের রাষ্ট্রদূতের উপরে আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে রুশ বিদেশ মন্ত্রক। পোল্যান্ড সরকারের পক্ষ থেকে সাফাই দিয়ে বলা হয়েছে, ‘এমন ঘটনা ঘটতে পারে আশঙ্কা করে এ বছর বিজয় দিবসের অনুষ্ঠান বাতিলের জন্য রুশ দূতাবাসকে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করেননি রুশ রাষ্ট্রদূত। ফলে আক্রান্ত হওয়ার দায় তাঁকেই নিতে হবে।’

রাশিয়া ও পোল্যান্ডের সঙ্গে দীর্ঘদিন ধরেই তিক্ত সম্পর্ক। রুশ-ইউক্রেন যুদ্ধে সরাসরি ভোলদিমির জেলেনস্কির দেশের পাশেই দাঁড়িয়েছে পোল্যান্ড সরকার। অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্যও করে চলেছে। এমনকী রাশিয়ার উপরে একাধিক নিষেধাজ্ঞা জারির পথে হেঁটেছে। ইউক্রেনের ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং আরও ২০ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট। কিন্তু সোমবার রুশ রাষ্ট্রদূতের উপরে হামলার ঘটনায় দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটবে বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষরা।

রুশ সংবাদমাধ্যম ‘আরটি’ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে এ বছর পোল্যান্ড সরকারের নির্দেশ মেনে বিজয় দিবসের অনুষ্ঠান বাতিল করেছিল রাশিয়ার দূতাবাস। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য সামরিক কবরস্থানে গিয়েছিলেন রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিয়েভ। তখনই ইউক্রেনের পতাকা হাতে একদল বিক্ষোভকারী রুশ রাষ্ট্রদূতের উপরে আক্রমণ চালায়। তাঁকে লক্ষ্য করে লাল রংয়ের বিষাক্ত রাসায়নিক ছুঁড়ে মারা হয়। তাঁকে শারীরিকভাবেও আঘাত করা হয়। কোনও ক্রমে নিরাপত্তা রক্ষীরা আক্রমণখারীদের হাত থেকে রাষ্ট্রদূতকে বাঁচিয়ে নেন।  রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রদূতের উপরে আক্রমণের নিন্দা জানিয়ে হামলাকে ‘নব্য-নাৎসিবাদের সমর্থকদের’ কাজ বলে আখ্যা দিয়েছেন।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার