Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না’, বিস্ফোরক মন্তব্য মহেশ বাবুর!

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ছবির সুপারস্টার মহেশ বাবু। দক্ষিণী ছবিতে কাজ করে ব্যপক সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন নায়ক। শুধু দেশে নয়, বিদেশেও এই নায়কের বেশ খ্যাতি। তবে তিনি দক্ষিণী ছবি করেই সন্তুষ্ট। নিজের খ্যাতির সঞ্চার করতে বলিউডে যাওয়ার প্রয়োজন নেই তাঁর। সম্প্রতি, ‘আদিভি সেশের মেজর’-এর টিজার মুক্তির অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন, অভিনেতা। হিন্দি ছবির প্রতি যে তাঁর একটু নয় বড়সড় তাচ্ছিল্য রয়েছে তা ভালই বোঝা যাচ্ছে। আর জনসমক্ষে তা নিজেই প্রকাশ করলেন নায়ক।

যদিও এখন গোটা বিশ্ব জুড়ে দক্ষিণী ছবির ভালই প্রভাব পড়ছে। বলিউডকে রীতিমতন টেক্কা দিয়ে সেরার সেরা খেতাব জিতে নিচ্ছে একেকটা দক্ষিণী ছবি। তাই বোধহয় দক্ষিণী ছবির এত বড় মাপের অভিনেতা হয়ে বলিউডের প্রতি কোনো টান নেই তাঁর। যদিও বলিউডে একাধিক দক্ষিণী তারকারা এন্ট্রি নিচ্ছেন, বলিউডে ঝুঁকছেন। সেই জায়গায় মহেশ বাবুর এহেন কথা ভাবাচ্ছে শিল্পমহলকে। বলিউডে ঝুঁকেছেন যেসব দক্ষিণী ছবির অভিনেতারা সেই তালিকায় রয়েছেন, রামচরণ, পূজা, রশ্মিকা মান্দানা প্রমুখ। এদিন মহেশ বাবু বলিউডের কাজ করা প্রসঙ্গে বলেছেন, বলিউড তাঁকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, তাই তাঁকে ধরে রাখতেও পারবে না।

তাই বলিউডে গিয়ে তিনি সময় নষ্ট করবেন না। আর দক্ষিণী ছবিই তাঁর একমাত্র ভালবাসার জায়গা। এখানেই অন্তরের টান খুঁজে পান নায়ক। অভিনেতার আসন্ন ছবি পরশুরাম পেটলা পরিচালিত, ‘সরকারু ভারি পাটা’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ মে। এছাড়া সম্প্রতি মহেশ বাবু ওটিটি প্রকল্পের থেকেও বড় মাপের কাজেই সর্বাধিক আগ্রহী। অভিনেতার আরও দাবি, তিনি হিন্দি ছবি করার অনেক প্রস্তাব পেয়েছেন, কিন্তু তিনি মনে করেন না তাঁরা অভিনেতার ওজন ঠিক বুঝতে পারবেন। তাই এমন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইনা! স্টারডম এবং যে সম্মান দক্ষিণে পেয়েছেন তিনি, সেটাই তাঁর যাচ্ছে অনেক বড়, তাই তিনি নিজের জায়গা ছেড়ে অন্য কোনও ছবির দুনিয়ায় যাবেন না, তাঁর লক্ষ্য অনেক বড়।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা