গান গাওয়া নিয়ে বচসা, বরের গুলিতে প্রাণ হারাল কনে যাত্রী

ইতিমধ্যেই অভিযুক্ত বর ইফতেকার খানকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: শুধুমাত্র গান গাওয়ার অপরাধেই বরের গুলিতে প্রাণ হারাতে হল এক কনে যাত্রীকে। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরের শাহপুরে। ইতিমধ্যেই অভিযুক্ত বর ইফতেকার খানকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে দুই পক্ষের মধ্যে যাতে নতুন করে সংঘর্ষ না বাঁধে তার জন্য গ্রামে বাড়তি পুলিস মোতায়েন করেছে।

মুজফফরনগরের অতিরিক্ত পুলিশ সুপার অতুল শ্রীবাস্তব সাংবাদিকদের জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনে যাত্রীরা শোভাযাত্রা নিয়ে হাজির হয়েছিলেন। শোভাযাত্রায় ডিজে-ও রাখা হয়েছিল। গান বাজানো নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে বচসা শুরু হয়। নিমিষেই সেই বচসা হাতাহাতিতে গড়ায়। আচমকাই রেগে গিয়ে কনে যাত্রীদের উপরে গুলি চালাতে শুরু করে বর ইফতেখার খান। সেই গুলিতে গুরুতর জখম হন জুলফিকার আলি নামে এক কনে যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি।

সংঘর্ষের জেরে বিয়ে বাড়িতে বিষাদের ছায়া নেমে এসে। অভিযোগ পেয়েই অভিযুক্ত ইফতেখার খানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে গোটা এলাকায় থমথমে উত্তেজনা রয়েছে। জুলফিকারের মৃত্যুর জেরে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাঁধতে পারে আশঙ্কা করে গ্রামে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।   

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের