চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডি, সিবিআইকে দিয়ে ভয় দেখিয়ে কোনও লাভ নেই: অসমে অভিষেক

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই-য়ের বিরুদ্ধে ফের সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি, সিবিআই-কে ব্যবহার করে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করেও বিজেপির কোনও লাভ হবে না বলে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার একদিনের সফরে অসমে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর পূর্বের বিজেপি শাসিত এই রাজ্যে দাঁড়িয়ে বিজপিকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বুধবার অসমে পৌঁছে প্রথমে কামাখ্যা মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর অসমে একটি কর্মী সম্মেলনে যোগ দেন তৃণমূলের হেভিওয়েট নেতা। ডায়মন্ড হারবারের সাংসদ সেই সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘কথা বলার স্বাধীনতা নেই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, বিচারবিভাগের স্বাধীনতা নেই। দেশ চলছে না কি চলছে।’ একইসঙ্গে তিনি এদিন অসমের মানুষের প্রতি আবেদন করেন, আপনারা এই অবস্থার সংশোধন করতে পারেন। বিজেপি শাসিত অসমে উন্নয়ন হয়নি বলে তোপ দাগেন তিনি। অসমে ডাবল ইঞ্জিন সরকার কী করেছে বলেও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘যতদিন না এই রাজ্যে জয় আসছে ততদিন এই রাজ্য ছেড়ে যাব না। আপনারা আমার সঙ্গে থাকুন।’

এদিন সভা থেকে অসমের দলীয় নেতা ও কর্মীদের প্রতি অভিষেক জানান, অসমে ১৪টি লোকসভা আসনের মধ্যে ১০টি আসনে জিততে হবে তৃণমূলকে। আগামী এক বছরে মেঘালয় ও ত্রিপুরায় নির্বাচন। দুই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ