গ্রাহকদের জন্য বিশেষ এই সুবিধা নিয়ে এল SBI YONO, দেখে নিন কী

গ্রাহকরা ব্যাঙ্কে কম-বেশি বিভিন্ন রকমের সঞ্চয় প্রকল্পে টাকা জমা করে থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের সঞ্চয়ের প্রধান স্থান হল ব্যাঙ্ক। আর গ্রাহকরা ব্যাঙ্কে কম-বেশি বিভিন্ন রকমের সঞ্চয় প্রকল্পে টাকা জমা করে থাকেন। সকলেই ভবিষ্যতের সুরক্ষা এবং বিপদ-আপদের কথা ভেবে  সঞ্চয় করে থাকেন। কেউ কম আবার কেউ বেশি পরিমানে ব্যাঙ্কে টাকা জমিয়ে থাকেন। অনেকে রেকারিং ডিপোজিট, কেউ-কেউ আবার ফিক্সড ডিপোজিটের মাধ্যমে ব্যাঙ্কে টাকা সঞ্চয় করে থাকেন। আর এই সঞ্চয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম স্কিম রয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তথা SBI-এর। আর দেশের এই ব্যাঙ্কটির গ্রাহক সংখ্যা সবথেকে বেশি। তাই এখানে গ্রাহকদের সঞ্চয়টাও বেশ ভালো মতোই হয়। 

তাই এই সঞ্চয় করা গ্রাহকদের জন্য এক বিশেষ পরিষেবা আনল SBI। এবার থেকে আর সঞ্চয় প্রকল্পে টাকা রাখতে গেলে ব্যাঙ্কে যেতে হবে না স্ট্রেট ব্যাঙ্কের গ্রাহকদের। SBI YONO অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই সঞ্চয়ের টাকা জমা করতে পারবেন এবং নিজের পছন্দ মতো সঞ্চয়ের স্কিম চালু করতে পারবেন। শুধুমাত্র গ্রাহকদের ফোনে SBI YONO অ্যাপটি থাকলেই হবে। এটি থাকলে বাড়ি বসে অনলাইনের মাধ্যমে নিজের সঞ্চয় অ্যাকাউন্ট নিজেই খুলতে পারবেন। 

যদি আপনার স্মার্ট ফোনে SBI YONO অ্যাপটি না থাকে তাহলে Google Play Store প্লে-স্টোর থেকে এই অ্যাপটটি নেটের মাধ্যমে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। 

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি