আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আইএসএস অফিসার

জেরা করতে ইডির দফতরে তলব করা হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আইএএস অফিসার পুজা সিঙ্ঘল।এই আমলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। সম্প্রতি তাঁর বাড়িতে তল্লাশিও চলে। আজ বুধবার ইডি পুজা সিঙ্ঘলকে ডেকে পাঠায়। বেশ কিছু প্রশ্নের উত্তরে ইডি সন্তুষ্ট না হওয়ায় তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়।

এই গ্রেফতারির নেপথ্যে রয়েছে মনরেগা তহবিলে থাকা অর্থের নয়ছয়। এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অপরাধে ইডি প্রথম গ্রেফতার করে রাম বিনোদ প্রসাদ সিনহাকে। সিনহা ঝাড়খণ্ড সরকারের পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার। তাঁর আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার খবর প্রকাশ্যে এলে সে পশ্চিমবঙ্গে পালায়।

২০২০ সালের ১৭ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে। জেরায় সে জানায়, মনরেগার তহবিল থেকে সরিয়ে দেওয়ার অর্থের পাঁচ শতাংশ করে প্রশাসনের কর্তাদের দিতে হয়েছে। এই আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন কুমার নামে এক চার্টার্ড অ্যাকাউন্টে গ্রেফতার করে। তার থেকে নগদ ১৭ কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে, এই আমলার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, পুজা সিংঘল এবং তাঁর স্বামী ১.৪৩ কোটি টাকা নগদ পেয়েছেন। পাশাপাশি ইডি এও বলেছে, এই আমলা ১৬.৫৭ টাকা তার সিএ-য়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। এই আর্থিক দুর্নীতিতে আর কারা জড়িত, ইডি তা খতিয়ে দেখছে। প্রয়োজনে তাদের জেরা করা হবে বলে তারা জানিয়েছে।

আরও পড়ুন ইডি, সিবিআইকে দিয়ে ভয় দেখিয়ে কোনও লাভ নেই: অসমে অভিষেক

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি