সুখবর, ফের বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA!

খুব শীঘ্রই হাসি ফুটতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই হাসি ফুটতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে। আসন্ন জুলাই মাসে ফের বাড়তে পারে মহার্ঘ ভাতা (DA)। জানা গিয়েছে, ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে DA। মোদি সরকারের এই উদ্যোদের ফলে উপকৃত হবেন প্রায় লক্ষ-লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীরা। দেশজুড়ে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি, ভবিষ্যতে এর প্রভাব আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের এই মুদ্রাস্ফীতির প্রভাব থেকে রক্ষা করার জন্যই এই DA বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত মার্চ মাসে এআইসিপিআই সূচক বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা DA বাড়ার আশায় ছিলেন। আগামী জুলাই মাসে তাদের সেই আশা পূর্ণ হতে চলেছে বললেই চলে। 

চলতি বছর ইতিমধ্যেই একবার DA বাড়িয়েছে কেন্দ্র সরকার। সেবার ৩ শতাংশ মহার্ঘ বাতা বাড়ানো হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সকলেই ৩৪ শতাংশ DA তথা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন।  জুলাই মাসে সেটা আরও ৩ শতাংশ বাড়ানো হলে তার পরিমান গিয়ে দাঁড়াবে ৩৭ শতাংশ। আর এটা বাস্তবায়িত হলে প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬০ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। 

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি