Loading live market data...
Loading active stocks...
Connecting...

মহেশবাবুর বেফাঁস মন্তব্য নিয়ে মুখ খুললেন বলিউডের চলচ্চিত্র নির্মাতারা!

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন ধরেই দক্ষিণী ইন্ডাস্ট্রি ভারসেস বলিউড নিয়ে ধুন্ধুমার চর্চা চলছে নেট দুনিয়ায়। সঙ্গে চর্চিত হচ্ছেন দক্ষিণী এবং বলিউড ইন্ডাস্ট্রির অভিনেতারা। বিশেষ করে, দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর, বলিউড নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য এই যুদ্ধের সূত্রপাত।

মহেশ বাবু তাঁর আপকামিং ছবির আনুষ্ঠানিক ট্রেলার লঞ্চের দিন এসে জানিয়েছিলেন, তিনি বলিউড থেকে অনেক ছবির প্রস্তাব পেয়েছেন। কিন্তু বলিউড তাঁর মূল্য বুঝতে পারবে না। তাই সেখানে গিয়ে সময় নষ্ট করতে চান না তিনি। বলিউড নিয়ে একেবারে বোমা ফাটিয়েছিলেন মহেশ বাবু। যা নিয়ে বলিউডে রীতিমতন হইচই পড়ে গিয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, তাঁকে ছবির জন্যে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। তাই তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রি ছেড়ে কোথাও যাবেন না।

তেলুগু তারকার এ হেন মন্তব্যে এক্কেবারে নাড়িয়ে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে। তবে বলিউড পাল্টা প্রশ্ন করেছেন মহেশের বিরুদ্ধে, তাঁদের প্রশ্ন, বলিউডে তো ‘উপযুক্ত পারিশ্রমিক’ পাবেন না! তাহলে তিনি তেলুগু ছবি করার জন্যে কত টাকা রোজগার করেন? প্রতি ছবি পিছু তাঁর কত রোজগার? ট্রেড এক্সপার্ট রমেশ বালার দাবি, ‘‘তাঁর অনুমান প্রতি ছবি থেকে মহেশ বাবু ৩৫-৪০ কোটি টাকা রোজগার করেন। যদিও প্রত্যেকটা প্রজেক্টে এই পারিশ্রমিকের হেরফের থাকতে পারে।’’ দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নাকি পারিশ্রমিকের দিক দিয়ে দেশের প্রথম সারির অভিনেতাদের মধ্যে বিরাজমান।

তবে মহেশের মন্তব্য বিতর্কে উলটো পথে হাঁটলেন বলিউড পরিচালক মহেশ ভাট। তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “বলিউড নিয়ে মহেশের নিজস্ব মতামত থাকতেই পারে। তাতে দোষ নেই, প্রত্যেক মানুষের নিজস্ব অভিমত আছে। বরং তিনি দক্ষিণী সুপারস্টারকে শুভেচ্ছা জানিয়েছেন।”

অন্যদিকে মহেশের মন্তব্য নিয়ে চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভর্মা বলেছেন, “তিনি বলিউডে কাজ করতে চান না তা ঠিক আছে, অভিনেতা হিসাবে মহেশ বাবুর পছন্দ নাই বা হতে পারে বলিউডকে। কিন্তু তাঁর পারিশ্রমিক বলিউডের সামর্থ্যের বাইরে এই কথাটা বলা ঠিক নয়। বলিউড কোনো কোম্পানি নয়, এটি একটি প্রোডাকশন হাউস। তাঁরা তাঁদের নির্দিষ্ট খরচে একটি চলচ্চিত্রে অভিনয় করতে বলবে যেকোন অভিনেতাকে, সেটাই স্বাভাবিক, কিন্তু তা বলে বলিউডকে সাধারণীকরণ করা উচিত নয়।”

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা