মরগানকে খোঁচা দিলেন প্রাক্তন এই নাইট অধিনায়ক

ক্যাপ্টেন ইয়ন মরগানের ভূমিকায় একদমই সন্তুষ্ট নেন গৌতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক ঘণ্টা পরই চলতি আইপিএলের প্লে-অফের এলিমিনেটর ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে তার আগেই কেকেআরের অধিনায়ক ইয়ন মরগানকে একহাত নিলেন গৌতম গম্ভীর। প্রাক্তন এই নাইট অধিনায়ক দলকে দু’বার ট্রফি জয়ের স্বাদ দিয়েছেন। তবে টিমের বর্তমান ক্যাপ্টেন ইয়ন মরগানের ভূমিকায় একদমই সন্তুষ্ট নেন গৌতি।

তাঁর মতে, ‘মরগান আদৌ ক্যাপ্টেন্সি করে কিনা আমার জানা নেই। ও পুরোপুরি ভিডিও অ্যানালিস্টের কাজ করে। বেশিরভাগ সময়ই ফিল্ড সাজানোর জন্য ভিডিও অ্যানালিস্টের থেকেই পরামর্শ নেয়। কিন্তু একজন অধিনায়ককে ম্যাট চলাকালীন নিজেকেই সিদ্ধান্ত নিতে হয়। আর ক্যাপ্টেনের সিদ্ধান্তের ওপর অনেক কিছুই নির্ভর করে।’

সেইসঙ্গে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ওপেনার আরও বলেন, ‘চলতি আইপিএলে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন বিরাট কোহলি। ওর অধিনায়কত্ব আমি বেশ উপভোগ করছি। গতবারের তুলনায় এবার ও অনেক উন্নতি করেছে। অন দ্য ফিল্ড বেশ কয়েকটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। নিজের জাত চিনিয়েছে।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের