Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আলিয়ার জন্যই বিয়েটা হল না পরমের, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের হ্যান্ডসাম নায়ক তিনি, সঙ্গে এলিজেবল বেচলারও। সঙ্গে ভরপুর ট্যালেন্টেড অভিনেতার পাশাপাশি দাপুটে পরিচালকও। তাঁর উপর বাংলার কোনও রমণী এখনও পর্যন্ত ক্রাশ খায়নি, তা বলতে পারা মুশকিল। হ্যাঁ, কথা হচ্ছে, টলিউডের অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) কে নিয়ে, যিনি কিনা একেবারেই এলিজেবল ব্যাচেলার। একসময় এক বিদেশীনির প্রেমে পড়েছিলেন নায়ক, মাঝে মধ্যেই তাঁদের দুটিকে সোশ্যালে দেখা যেত।

যাই হোক, এখন সে সব অতীত। এখন তিনি বড্ড ব্যস্ত, গুচ্ছের কাজ তাঁর হাতে এখন। কখনও মুম্বই দৌড়চ্ছেন তো কখনও কলকাতায়, এই করে বেড়াচ্ছেন নায়ক। কিন্তু তা সত্ত্বেও সবার মনেই একটা প্রশ্ন, এমনকী গোটা টলিউডেরও প্রশ্ন, কি সেই প্রশ্ন? আসলে এত লোকে প্রেম করছেন, বিয়ে করছেন, কিন্তু পরমের বিয়ের সানাই কবে শোনা যাবে? এই প্রশ্ন শোনা মাত্রই একটূ হেসে পরম বললেন, বিয়েটা হত, কিন্তু একজনের কারণেই বিয়েটা পিছিয়ে গেল। আসলে তাঁকে খুব পছন্দ ছিল নায়কের, কে তিনি? পরমের উত্তর, ‘আলিয়া ভাট!’ হ্যাঁ আলিয়া ভাটের প্রেমে পড়েছেন নায়ক।

সম্প্রতি, একটি বেসরকারি সংবাদমাধ্যমের আড্ডায় মেতে উঠেছিলেন রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হাবজি গাবজি’র নায়ক-নায়িকা, শুভশ্রী ও পরমব্রত। সেখানেই পরমব্রতকে বিয়ে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বিয়ে কবে করছেন তিনি, তখন পরমের সাফ উত্তর, শুভশ্রীও বেশ কিছুদিন ধরে বিয়ের কথা বলছে। তিনি আলিয়ার খুব বড় ফ্যান। কিন্তু আলিয়ার বিয়ে হয়ে যাওয়ার দুঃখেই তাঁর বিয়ে করা হল না। তবে এই দুঃখ থেকে বেরিয়ে তিনি খুব শীঘ্রই মুভ অন করবেন।

শিশুদের মোবাইল মগ্নতার মতো বাস্তব সমস্যার কাহিনি, থ্রিলারে জায়গা দিয়েছেন পরিচালক। সেই নিয়েই গল্প বেঁধেছেন ‘হাবজি-গাবজি’। এই ছবিতে নায়িকা হয়েছেন শুভশ্রী এবং ছবিতে শুভশ্রীর স্বামীর ভূমিকায় রয়েছেন পরমব্রত। পাশাপাশি আছে টেলিভিশন খ্যাত শিশু-অভিনেতা স্যমন্তকদ্যুতি মৈত্র (Samontak Dyuti Maitra)। ছবির চিত্রনাট্য আর সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত (Padmanabha Dasgupta)। ক্যামেরার দায়িত্বে রয়েছেন মানস গঙ্গোপাধ্যায়। সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১