Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এখন গেরুয়া ঝড়। আজ, সোমবার সকালে প্রথমে ব্য়ালট বক্স ও পরে ইভিএম খোলার পর বিজেপির দিকেই আমজনতার মতাদেশ যে যাচ্ছিল তার একটা ট্রেন্ড স্পষ্ট হয়। বেলা গড়াতেই সেই ট্রেন্ড কার্যত সুনামিতে পরিণত হয়। প্রত্যাশাকে ছাপিয়ে বিজেপি পেয়েছে ২০০-এর বেশি আসন। বাংলায় সরকার গড়ছে বিজেপি। গেরুয়া ঝড়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গিয়েছে ঘাসফুল শিবির। এমনকী হারের মুখ দেখেছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের মন্ত্রীরা। সেই তালিকায় নাম রয়েছে অনেকের। বিজেপির কাছে ডাহা ফেল করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য সৈনিকরা। সেই তালিকায় রয়েছেন অরূপ বিশ্বাস, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসুর মতো রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা।

আরও পডুন: ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

টালিগঞ্জ থেকে শ্যামপুকুর একধারে তৃণমূলের গড় বলে পরিচিত আসনগুলি এখন বিজেপির দখলে। হারের মুখে দেখলেন যে মন্ত্রীরা তার মধ্যে রয়েছেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলের ‘হেভিওয়েট’ নেতা অরূপ বিশ্বাস দাঁড়িয়েছিলেন টালিগঞ্জ কেন্দ্র থেকে। তিনিও জয় সুনিশ্চিত করতে পারেননি। বিজেপির পাপিয়া দে অধিকারীর কাছে ৬ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন। হারের মুখ দেখেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত অজিত পাঁজার পুত্রবধূ শশী পাঁজা। তিনি এবারও তৃণমূলের হয়ে শ্যামপুকুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। তাঁর বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। ১৪,৬৩৩ ভোটে শশীকে হারিয়ে জয়ী হয়েছেন পূর্ণিমা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদমে হেরেছেন। ২৫২৭৩ ভোটে হেরে গিয়েছেন ব্রাত্য বসু। ওই কেন্দ্রে জিতেছেন বিজেপির অরিজিৎ বক্সী। দিনহাটা থেকে পরাজিত তিন বারের বিধায়ক উদয়ন গুহ। কোচবিহারের দিনহাটায় এ বারও তাই তাঁর উপরেই ভরসা রেখেছিল ঘাসফুল শিবির। কিন্তু জয় নিশ্চিত করতে পারেননি উদয়ন। ১৭৪৪৭ ভোটে উদয়নকে হারিয়েছেন বিজেপি প্রার্থী অজয় রায়।

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এ বারও দমদম উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপির সৌরভ সিকদারের কাছে ২৬ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন তিনি। তৃণমূলের ‘হেভিওয়েট’ সুজিত বসুও হেরে গিয়েছেন ৩৭ হাজারের বেশি ভোটে। বিদায়ী মন্ত্রিসভার সদস্য সুজিতকে হারিয়েছেন বিজেপির শারদ্বত মুখোপাধ্যায়। সিঙ্গুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রিসভার মন্ত্রী বেচারাম মান্না ২১,৪৩৮ ভোটে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী অরূপকুমার দাসের কাছে। ১০ হাজারের বেশি ভোটে চন্দননগর থেকে হেরে গিয়েছেন তৃণমূলের প্রার্থী তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিজেপির দীপাঞ্জনকুমার গুহের কাছে পরাজিত হয়েছেন তিনি। বিজেপি প্রার্থী অমলকুমার পন্ডার কাছে ১১,১৩৬ ভোটে হেরে গিয়েছেন পশ্চিম মেদিনীপুরের বর্ষীয়ান নেতা তথা সবংয়ের তৃণমূল প্রার্থী মানসরঞ্জন ভুঁইয়া। বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কাছে ১১.৬১৫ ভোটে হেরে গিয়েছেন আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। পূর্বস্থলী দক্ষিণে বিজেপি প্রার্থী প্রাণ কৃষ্ণ তপদারের কাছে ১৬,৬৬২ ভোটে জয়ী তৃণমূলের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি