পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া উদয়নারায়ণপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’। রাতে বাড়ি ফেরার পথে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, মৃত যুবকের নাম যাদব বর। ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুর থানা এলাকার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রী রামচক গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। 

তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই আনন্দে এলাকায় এলাকায় আবির খেলায় মেতেছিল বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, সেখানে যোগ দিয়েছিল বিজেপি সমর্থক যাদব বর। সোমবার (৪ মে) রাত এগারোটার সময় বাড়ি ফেরার পথে বাড়ির কাছেই তাকে ঘিরে ধরে মারধর করে পাশেই ফেলে রেখে যায়। অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরিবারের লোকজন খবর পেয়ে  উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বাংলায় গেরুয়া ঝড়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- জেলায় জেলায় পদ্মের দাপট। ভোটের ফলঘোষণা হতেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। এবার ভাঙড়ে শাসক-ঘনিষ্ঠদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল বিরোধী তৃণমূল। বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে নানা জায়গায়। এক প্রৌঢ়ের অবস্থা গুরুতর। তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তৃণমূলের অভিযোগ, ভাঙড়ে বিজয়ী আইএসএফের নেতাকর্মীরা রাতভর তাণ্ডব করেছেন বিভিন্ন এলাকায়। 

বরাহনগর, পানিহাটি, কামারহাটি সর্বত্র একের পর এক তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চলেছে। অভিযোগ, কলকাতা থেকে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার মতো নানা জায়গায় মারধর, তৃণমূল অফিস ভাঙচুর করা হয়েছে। শুধু ওই কার্যালয় নয়, রাজ্যজুড়ে একাধিক জেলায় তৃণমূল কংগ্রেসের অনেকগুলি কার্যালয় দখল ও ভাঙচুর করা হয়েছে বলেও জানা গিয়েছে। 

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব