Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

সাতসকালে মর্মান্তিক ঘটনা! সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মালয়ালম অভিনেতা সন্তোষ কে নায়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে মর্মান্তিক ঘটনা! সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মালয়ালম অভিনেতা সন্তোষ কে নায়ার। মঙ্গলবার (৫ মে) সকালে স্ত্রী রাজলক্ষ্মীর সঙ্গে ভ্রমণের সময়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেতা। ঘটনাটি ঘটেছে, আজ সকাল সাড়ে ৬টা নাগাদ পুথুসেরির কাছে এমসি রোডে। যখন একটি পার্সেল ট্রাকের সঙ্গে অভিনেতার গাড়ি ইনোভার সজোরে ধাক্কা লাগে। সূত্রের খবর, অভিনেতার গাড়ির সামনে হঠাৎ ট্রাক চলে আসায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং দুর্ঘটনা ঘটে। তাঁর গাড়ি চুরমার হয়ে যায়।

ভয়াবহ দৃশ্য দেখার পর চারপাশের স্থানীয়রা ছুটে এসে অভিনেতাকে গাড়ি থেকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিনেতা গুরুতর চোট পেয়েছিলেন। তাই চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তবে অভিনেতার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় ট্রাক চালক সুধীশও আহত হয়েছেন। অভিনেতার আকস্মিক মৃত্যুতে মালয়ালম চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোক নেমে এসেছে। সন্তোষ বছরের পর বছর ধরে মালয়ালাম চলচ্চিত্র ও সিরিয়ালে কাজ করেছেন। তিনি মালয়ালম দর্শকদের একটি পরিচিত মুখ ছিলেন। তিনি তার অভিনয় জীবনে ১০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘মোহিনীয়াট্টম’, দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

সন্তোষ ১৯৮২ সালে ‘ইথু নজাঙ্গালুদে কথা’ ছবির মাধ্যমে মালয়ালম চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু করেন। তিনি খলনায়ক, প্রধান চরিত্র, পার্শ্ব চরিত্র ও হাস্যরসাত্মক অভিনয়সহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি গড়ে তুলেছেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে, কাজিন, জিঞ্জার, শ্রিংগারভেলান, প্রোপ্রাইটরস: কম্মাথ ও কাম্মথ, মাদিরাসি, কার্যস্থান, খাকি, বাস কন্ডাক্টর, দ্য টাইগার, যুবজনোৎসবম, কান্দু কান্দারিঞ্জু এবং 18 এপ্রিল। ১৯৬০ সালের ১২ নভেম্বর তিরুঅনন্তপুরমে জন্মগ্রহণ করেন সন্তোষ। তাঁর বাবা, সিএন কেশবন নায়ার, একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন এবং তাঁর মা, পি রাজলক্ষ্মীআম্মা শিক্ষিকা ছিলেন। জানা যায়, তিনি তাঁর দুই বোনের সঙ্গে পেট্টায় শৈশব কাটিয়েছেন। তবে তাঁর বাবা-মা ইথিওপিয়ায় চলে যাওয়ার পর তিনি ভারতেই দাদু দিদার কাছে মানুষ হয়েছেন। তিনি সেন্ট জোসেফ’স হায়ার সেকেন্ডারি স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন এবং পরে মহাত্মা গান্ধি কলেজে গণিত নিয়ে পড়াশোনা করেন। কলেজ জীবনে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে করেছিলেন। তাঁর দুই বোন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হলেও, সন্তোষ ভিন্ন পথ বেছে নিয়ে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করেন।

১৫ মিনিটে পুর ভরা টমেটো, সহজ রেসিপিতে বদলে যাবে দুপুরের খাবারের স্বাদ

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১