আত্মহত্যার চেষ্টা কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েও সাজা মকুব কুণালের

বিচারক নজির সৃষ্টি করে বলেন, 'কুণাল ঘোষ দোষী সাব্যস্ত। আত্মহত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু শাস্তি দেব না।' বলেন, আত্মহত্যা স্থায়ী সমাধান নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মহত্যার চেষ্টা কাণ্ডে আদালত দোষী সাব্যস্ত করল কুণাল ঘোষকে। তবে দোষী সাব্যস্ত করলেও সাজা মকুব করা হয়েছে তাঁর। শুক্রবার আদালতে শুনানি ছিল কুণাল ঘোষ আত্মহত্যা চেষ্টা মামলার।  সেই শুনানিতেই এই রায় দেন বিচারক। সেই সঙ্গে বিচারক কুণাল ঘোষের উদ্দেশ্যে বেশ কিছু কথাও বলেন। উল্লেখ্য, সাংসদ (MP) থাকাকালীন জেলবন্দি অবস্থায় কুণাল আত্মহত্যা (Suicide) করতে চেয়েছিলেন বলে অভিযোগ। 

আত্মহত্যার চেষ্টা মামলার শুনানি ছিল শুক্রবার। বিচারক সেই মামলার শুনানিতে দোষী সাব্যস্ত করেন কুণাল ঘোষকে। তবে বিচারক সাজা মকুব করেন তাঁর। বিচারক এদিন বলেন, কুণাল ঘোষ সাংবাদিক। একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়ায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। তা বলে আত্মহত্যা করা ঠিক নয়। আইনি প্রক্রিয়ায় এই মামলা চালানোর কথা বলেন বিচারক। পাশাপাশি অন্যান্য কাজে যুক্ত থাকার কথাও বলেন বিচারক। 

উল্লেখ্য, ২০১৪ সালে প্রেসিডেন্সি জেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুণাল ঘোষ, এমনটাই অভিযোগ। সেই মামলার রায় দানে বিচারক নজির সৃষ্টি করে বলেন, ‘কুণাল ঘোষ দোষী সাব্যস্ত। আত্মহত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু শাস্তি দেব না।’ বলেন, আত্মহত্যা স্থায়ী সমাধান নয়। আপনি বিশিষ্ট সাংবাদিক, প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। এই সিদ্ধান্ত আর ভবিষ্যতে নেবেন না। আদালতের রায়ে তিরস্কার করা হয়েছে জেল কর্তৃপক্ষকে। বলা হয়েছে, কুণাল ঘোষের প্রাণহানি হতে পারত। 

 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের