ভাইজানের পরিবারে ফের সম্পর্কের ভাঙন

ভাইজানের পরিবারে ফের সম্পর্কের ভাঙন. আরবাজ খান মালাইকা অরোরার পর এবার ভাঙতে চলেছে সোহেল খান ও সীমা খানের সম্পর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাইজানের পরিবারে ফের সম্পর্কে ভাঙন। আরবাজ খান মালাইকা অরোরার পর এবার ভাঙতে চলেছে সোহেল খান ও সীমা খানের সম্পর্ক। শুক্রবার মুম্বইয়ের পারিবারিক আদালত থেকে বেরোতে দেখা যায় দুজনকে। আদালত থেকে বেরোনোর পর সীমা খানকে দেখা যায় একা নিজের গাড়িতে উঠতে। অন্যদিকে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে আদালত ছাড়তে দেখা যায় সোহেলকে। আদালত সূত্রে জানা গিয়েছে এদিন তাঁরা দুজনে আইনি পথে বিবাহ বিচ্ছেদের জন্য আপিল করেছেন। আর সেই কারণেই মুম্বইয়ের পারিবারিক আদালতে এদিন হাজির ছিলেন তাঁরা। 

”প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’-র সেটে প্রথম আলাপ হয় দুজনের। প্রযোজক -পরিচালক সোহেল খান যখন সীমার সঙ্গে পরিচিত হন সীমা তখন ফ্যাশান ডিজাইনিং নিয়ে তাঁর ক্যারিয়ার তৈরিতে ব্যাস্ত। পরবর্তীকালে একে অপরকে ডেট করতে শুরু করেন। নেন বিয়ের সিদ্ধান্ত। কিন্তু সীমা খানের পরিবার একেবারেই রাজি ছিলেন না এই বিয়েতে। ভিনধর্মী ছেলেকে বিয়ে করার বিরোধী ছিল সীমার পরিবার। আর তাই বাড়ির অমতে পালিয়ে গিয়ে ১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা।

২০০০ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান নির্বাণ খান। ২০১১ সালে তাঁদের দ্বিতীয় সন্তান ইয়োহানের জন্ম। পরবর্তীকালে সীমার পরিবারের তরফে এই সম্পর্ক মেনে নেওয়া হয়। গত বছরেই ছোট ছেলে ইয়োহানের ১০তম জন্মদিনও ধুমধাম করে পালন করেছিলেন তাঁরা। কিন্তু কোনও কিছুই তাঁদের সম্পর্ককে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারল না। বিচ্ছেদের পথে হাঁটলেন দম্পতি। 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে