রীতি মেনেই ৩১৯ বছরের দুর্গাপুজো হয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে

জোড়া ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে অনেকের আর হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে সকলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ ভাগের আগে থেকেই জাঁকিয়ে দুর্গাপুজো হত সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের শ্বশুরবাড়িতে। কিন্তু দেশভাগের পর সকলেই এখন এপার বাংলায়। কিন্তু কোনওমতেই পুজোয় খামতি পড়েনি সাংসদের শ্বশুড়বাড়িতে। এখনও আগের মতই পুজো হচ্ছে। দেখতে দেখতে দুর্গাপুজোর বয়স হয়েছে ৩১৯ বছর। হাজার ব্যস্ততা রয়েছে কিন্তু পূর্বপুরুষের রীতি ও নিয়ম মেনে আজও একইভাবে পালন করে চলেছেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ও তাঁর চিকিৎসক স্বামী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার।

বাংলাদেশের বরিশালের গাভা গ্রামে আদিবাড়ি ডাঃ সুদর্শন ঘোষ দস্তিদারদের। তাঁর পূর্বপুরুষ ৩১৯ বছর আগে দেবী দুর্গার স্বপ্নাদেশ পান ও তখন থেকেই দুর্গাপুজোর শুরু। জানা যায়, কালীপ্রসন্ন ঘোষ দস্তিদারকে এক রাতে আচমকাই মা দুর্গা স্বপ্ন দেখিয়ে পরমান্ন রান্না করে দিতে আদেশ দেন। কিন্তু কালীপ্রসন্ন বাবু জাতে কায়স্থ তাই ইতস্তত বোধ করেন। তখন দেবী নির্দেশ দেন তাঁর খিদে পেয়েছে তাই পরমান্ন রান্না করে দিতে হবে। তখনঅ নিজের হাতে রাতে স্নান সেরে দেবীকে পরমান্ন উৎসর্গ করে তখন থেকেই শুরু দুর্গাপুজো। এপার বাংলায় এসে প্রথমে হাওড়ার বাউরিয়াতে থাকতেন সুদর্শন বাবুরা। তারপরে চিকিৎসক হয়ে মধ্যমগ্রামে দিগবেড়িয়াতে বাড়ি করে স্থানান্তরিত হন এবং আলাদা করে এই পুজোটি শুরু করেন। প্রায় ২০ বছর ধরে এই বাড়িতে পুজো চলছে আগের রীতি মেনেই। মাকে দেওয়া হয় পরমান্ন অর্থাৎ যার নাম চরু।

তবে করোনার জন্য এখন দু’বছর বাড়িতে লোকজন কম আসছে। অনেক বিধিনিষেধ রয়েছে। তাই সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার আক্ষেপ নিয়ে থাকেন। তবে কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটাই মনে করেন তিনি। কারণ জোড়া ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে অনেকের আর হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে সকলের।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি