শুভেন্দুর বাবার কাছে দিলীপ ঘোষ, গেরুয়া যোগ নিয়ে জল্পনা

একসঙ্গে দুপুরের খাওয়াদাওয়া করলেন সবুজ ও গেরুয়া শিবিরের দুই সাংসদ। তৃণমূল সাংসদের কার্যালয়েই বৈঠক সারলেন বিজেপির সাংসদ!

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিকুঞ্জে হঠাৎ হাজির বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি। তৃণমূল (TMC) সাংসদের (MP) বাড়িতে বিজেপি সাংসদ! শুক্রবার শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ। যা নিয়ে আবারও জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে কি বিজেপির পথে হাঁটছেন শিশির? কারণ শুধু তো দেখা করা নয়, একসঙ্গে দুপুরের খাওয়াদাওয়া করলেন সবুজ ও গেরুয়া শিবিরের দুই সাংসদ।

কাঁথি ও মেদিনীপুরের সাংসদের এই দীর্ঘক্ষণের ‘সাক্ষাৎ’ নিয়েই বাড়ছে জল্পনা। শুরু হয়েছে গুঞ্জন। বিধানসভা নির্বাচনে আগেই বিজেপির মঞ্চে দেখা গিয়েছিল শিশির অধিকারীকে। তবে খাতায়কলমে তিনি তৃণমূলের সাংসদ। শুক্রবার দেখা গেল তৃণমূল সাংসদের কার্যালয়েই বৈঠক সারলেন বিজেপির সাংসদ! তাও নেহাত কম সময় নয়। জানা গিয়েছে, কাঁথিতে আদালতে একটি মামলায় হাজির দিতে আসেন দিলীপ ঘোষ। তারপরেই সোজা চলে আসেন শিশির অধিকারীর শান্তিকুঞ্জে।

কী বলছেন দিলীপ ঘোষ? তিনি বলেন কাঁথি এসে শিশিরবাবুর সঙ্গে দেখা না করা অন্যায়। তাই আসা। ওনার স্ত্রী ও পরিবারের কুশল কামনা করেছেন বলেও জানান। আর কি বলছেন শিশির অধিকারী? তিনি থেকেছেন চুপ।

রাজনৈতিক মহলে গুঞ্জন, যদি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে মামলা হয়। তবে কেন বিজেপির মঞ্চে শিশির অধিকারীর বিজেপির মঞ্চে ওঠা নিয়ে তৃণমূলের সাংসদ পদ খারিজ করার মামলা হবে না?

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের