সঙ্কট ভয়াবহ, কয়লা আমদানির পথে কেন্দ্র

সম্প্রতি কয়লা মন্ত্রকের সচিব বৈঠক করেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য বিগত দিন সাক্ষী ছিল ট্রেনে করে কয়লা সরবরাহের। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়ে ওঠে যে দেশ যাতে অন্ধকারে ডুবে না যায়, তার জন্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে। মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় কয়লা সরবরাহের ধাক্কায় দেশে মজুত থাকা কয়লার পরিমাণ একেবারে তলানিতে ঠেকেছে। কেন্দ্র পড়েছে বিপাকে। তাই, কেন্দ্র এবার কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের মজুতজাত কয়লার পরিমাণ কত তা জানতে সম্প্রতি কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব বৈঠকে বসেন। সেখানে তিনি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জানান, যে কোনও মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে। তাই, সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে এখন থেকেই কয়লা আমদানি শুরু করা দরকার।

কিছুদিন আগে কয়লা মন্ত্রকের সচিব একে জৈন জানিয়েছিলেন, দেশে বেশ কয়েকটি কারণে কয়লার সঙ্কট তৈরি হয়েছে। তাঁর মধ্যে অন্যতম কারণ করোনা। পাশাপাশি, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে দেশে অস্বাভাবিক গরম পড়ায় বিদ্যুতের চাহিদা আচমকাই বেড়ে যাওয়ায় দেশে অভাবনীয় সঙ্কট দেখা দেয়। আর সেই সঙ্কট সামাল দিতে গিয়ে ভাণ্ডারে মজুত থাকা কয়লা দিয়ে কাজ চালাতে হয়েছিল। এখন মজুত থাকা কয়লার পরিমাণও অনেকটাই কমে এসেছে। অবিলম্বে কয়লা আমদানি করতে হবে।

আরও পডু়ন দিল্লির বহুতলে ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু ২৭ জনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি