রাজ্যপাল ও শুভেন্দু জুটি বেঁধেছেন, অভিযোগ তৃণমূল রাজ্য সহ সভাপতির

'দখল নেওয়ার চেষ্টা করছেন। আসলে শুভেন্দুর বরাবর ছিঁচকাঁদুনে স্বভাব। এখন অমিত শাহ তাঁর কথা শুনছেন না। তাই রাজ্যপালের কাছে নালিশ করছেন।'

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল (Governor) এবং শুভেন্দু অধিকারী জুটি বেঁধেছেন, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূল শিবিরের পক্ষ থেকে। অভিযোগ তুলেছেন তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর দাবি, এই জন্যই মুখ ফিরিয়েছে বাংলার জনগণ। তাঁর দাবি, রাজ্যের বিরোধী দলনেতার স্বভাব ছিঁচকাঁদুনে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর কথা শুনছেন না, বলেও দাবি করেন জয়প্রকাশ মজুমদার। তাঁর অভিযোগ, এই জুটি জোর করে রাজ্যের দখল নেওয়ার চেষ্টা করছে বলেও দাবি তৃণমূলের।

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কার্যালয়ে পুলিশ হামলা চালিয়েছে, দাবি করেছিলেন শুভেন্দু। সেই ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করে। অথচ ভিডিওতে হামলার কিছু চোখে পড়েনি। দেখা গিয়েছে কয়েকজন মহিলা ও পুরুষ পুলিশকর্মী উপস্থিত। একজন সেই ঘটনার ভিডিওগ্রাফি করছেন।

রাজ্যপালের এহেন টুইটের পর জয়প্রকাশ মজুমদার বলেন, ‘রাজ্যপাল ও শুভেন্দু জুটি বেঁধেছেন। তাঁরা প্রশাসনের দখল নেওয়ার চেষ্টা করছেন। আসলে শুভেন্দুর বরাবর ছিঁচকাঁদুনে স্বভাব। এখন অমিত শাহ তাঁর কথা শুনছেন না। তাই রাজ্যপালের কাছে নালিশ করছেন। এসব দেখেই বঙ্গের জনগণ তাঁদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে’।

প্রসঙ্গত, রাজ্যপাল বারবার টুইট করেন। এবং এভাবেই যখন হোক মন্ত্রী বা আধিকারিককে ডেকে পাঠান রাজভবনে। তা বারবার আলোচনা হয়েছে। তবুও রাজ্যপালের তলবের ধরণ এমনই। আবারও তিনি একই কাজ করলেন। রাজ্যপাল এবং বিজেপির যোগ, এই অভিযোগ উঠেছে বারবার। শুভেন্দু- রাজ্যপাল ‘সু- সম্পর্ক’ বারবার হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দু। তারপর ফের রাজ্যপালের এহেন টুইট নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এবার সেই প্রসঙ্গেই কটাক্ষ করলেন তৃণমূল (TMC) নেতা জয়প্রকাশ মজুমদার।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর