একাদশ দ্বাদশে নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

মঙ্গলবার রাত ৮ টার মধ্যে পরেশ অধিকারীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মেধা তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। সেই অভিযোগের তদন্তে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রাত ৮ টার মধ্যে পরেশ অধিকারীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশও করেছে আদালত। অভিযোগ, পার্সোনালিটি টেস্ট না দিয়ে এসএসসিতে চাকরি পেয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী।

শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী কোচবিহারের ইন্দিরা গার্লস হাইস্কুলে শিক্ষকতার চাকরি করছেন বর্তমানে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি পার্সোনালিটি টেস্ট না দিয়ে চাকরি পেয়েছেন। মেধা তালিকায় এক নম্বরে ছিলেন ববিতা বর্মণ নামে এক চাকরিপ্রার্থী। তিনিই মন্ত্রীকন্যার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতে এদিন মন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “এই আদালতের রাজ্য পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু রাজনৈতিক নেতারা তাদের হাত সব সময় বেঁধে রাখে। তাই এই মামলায় সিবিআই অনুসন্ধানের দরকার রয়েছে। আজ থেকেই সিবিআই কাজ শুরু করবে।”

এদিন কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন ওই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এসএসসি-র চেয়ারম্যানকে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এর পর এসএসসি-র চেয়ারম্যান তাঁর অফিস থেকেই ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। এসএসসি-র চেয়ারম্যানের কাছে জবাব চান বিচারপতি। তাঁর কাছে জানতে চান, অঙ্কিতা অধিকারী কত পেয়েছেন এবং মামলাকারী ববিতা অধিকারী কত নম্বর পেয়েছেন। এসএসসি-র চেয়ারম্যান জানান, অঙ্কিতা মোট নম্বর পেয়েছেন ৬১। আর ববিতা মোট নম্বর পেয়েছেন ৭৭। এর পর বিচারপতির পর্যবেক্ষণ,  অঙ্কিতার চাকরি পাওয়ার পেছনে কোনও প্রভাবশালীর হাত রয়েছে।

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা