চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, পরেশ

নিজস্ব প্রতিনিধি: এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট বুধবার শিক্ষা দফতরের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে। তার আগেই এবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিন ডিভিশন বেঞ্চে বিকেল সাড়ে তিনটে নাগাদ এই মামলার শুনানি হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

অন্যদিকে এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্ট শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল ওই দিন রাত ৮টার মধ্যে। কিন্তু তিনি মঙ্গলবার রাতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে পৌঁছতে পারেননি। এবার সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন পরেশ অধিকারীও(Paresh Adhikari) । বুধবার বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শিক্ষা প্রতিমন্ত্রী। যদিও বিচারপতি হরিশ টন্ডন সেই মামলা শুনবেন না বলে জানিয়েছেন। তিনি এই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন।

উল্লেখ্য, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যে সিবিআই এর নিজাম প্যালেসের অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই  নির্দেশ দেন। একইসঙ্গে এসএসসি-র উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকেও সিবিআই এর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। বুধবার বিকেল চারটের মধ্যে তাঁদেরকে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তে সহযোগিতা না করলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলেও এদিন নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই নির্দেশ আসার পরই বুধবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে তাঁর আইনজীবী অনিন্দ্য মিত্র বলেন, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। কিন্তু আদালত ঠিক করে দিচ্ছে কাকে ডাকতে হবে। তদন্তকারী সংস্থার যে কাজ তা আদালত করছে। সেটা আদালত করতে পারে না। এই আবেদনের প্রেক্ষিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আপাতত মামলা করার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। বিকেল সাড়ে তিনটেয় শুনানি।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ