মালিকানা বদলের আগেই টুইটারকে ‘আলবিদা’ তিন শীর্ষ আধিকারিকের

ওই তিন শীর্ষ আধিকারিক হলেন ইলিয়া ব্রাউন, ক্যাটরিনা লেন ও ম্যাক্স স্কেইমজার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মালিকানা হাতবদলের পরে আদৌ চাকরি থাকবে কিনা, তার নিশ্চয়তা নেই। তাই মালিকানার হাত বদলের আগেই সসম্মানে টুইটারের চাকরিতে ইস্তফা দিলেন তিন শীর্ষ আধিকারিক। ওই তিন শীর্ষ আধিকারিক হলেন ইলিয়া ব্রাউন, ক্যাটরিনা লেন ও ম্যাক্স স্কেইমজার। বুধবার টুইটারের এক মুখপাত্র তিন শীর্ষ আধিকারিকের চাকরি ছাড়ার কথা স্বীকার করে বলেছেন, ‘তিন জনেই স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন।’ যদিও কী কারণে তিন শীর্ষ আধিকারিক চাকরি ছাড়লেন, তা নিয়ে বিস্তারিতভাবে কিছু জানাতে চাননি তিনি।

বিশ্বের শীর্ষ ধনী তথা টেসলা কর্ণধার ইলন মাস্কের কাছে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থার পরিচালন পর্ষদ। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ভুয়ো অ্যাকাউন্টধারীদের সংখ্যা নিয়ে বিতর্কের জেরে হস্তান্তর প্রতিক্রিয়া থমকে রয়েছে। তবে মাস্কের কাছে টুইটার তুলে দেওয়ার আগেই গত সপ্তাহে সংস্থার দুই আধিকারিককে বরখাস্ত করেছিলেন টুইটার সিইও পরাগ আগরওয়াল। আর তার পরেই রীতিমতো আতঙ্কে ভুগতে শুরু করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমটিতে কর্মরত কর্মী-আধিকারিকরা। যদিও টুইটার সিইও আশ্বাস দিয়ে বলেছেন, ‘কর্মী ছাঁটাইয়ের কোনও পরিকল্পনা নেই সংস্থার। তবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে প্রত্যেককে।’

সূত্রের খবর, সংস্থার মালিকানা বদল নিয়ে টালবাহানার জেরেই ইস্তফা দিয়েছেন টুইটারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইলিয়া ব্রাউন, টুইটার সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট ক্যাটরিনা লেন ও ডাটা সায়েন্সের প্রধান ম্যাক্স স্কেইমজার। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের জন্য পদত্যাগী তিন আধিকারিককেই ধন্যবাদ জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার