জীবন্তকে কষা মাংসের মতো করে রান্না, মৃত্যুর সঙ্গে পাঞ্জা দিচ্ছে যুবক

যুবকের শরীরের ৭৫ শতাংশ জ্বলে গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক হাড়হিম করা ঘটনার সাক্ষী ফ্লোরিডা। কষা মাংস যেভাবে রান্না করে, এক প্রকার সেরকম করে এক যুবককে গ্যাস স্টেশনের মেশিনে ঢুকিয়ে সিদ্ধ করা হয়েছে। আক্রান্ত যুবক মৃত্যুর সঙ্গে পাল্লা দিচ্ছে। আর যে এই কীর্তি করেছে, সে কোনও দুষ্কৃতী নয়। এই কীর্তি ফ্লোরিডার ডেপুটি শেরিফের। যুবকের শরীরের ৭৫ শতাংশ জ্বলে গিয়েছে। আক্রান্ত যুবকের নাম জিয়া ব্যারেত্তো।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, গ্যাস চেম্বারে ঢোকানো হয় ২৬ বছরের জিন ব্যারোত্তকে। প্রতিবেদন অনুসারে, সে গ্যাস স্টেশনে গিয়েছিল বাইকে তেল ভরতে।  বিশেষ কোনও কারণে ফ্লোরিডার ডেপুটি শেরিফ ওই গ্যাস স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন। ডেপুটি শেরিফের সন্দেহ হয়, বাইক বাহিনীর অন্যতম সদস্য এই যুবক। এই সেই বাইক বাহিনী যারা ফ্লোরিডায় গাড়ি চালকদের বিনা কারণে হেনস্থা করে চলেছে। শুধুমাত্র সন্দেহের বসে ডেপুটি শেরিফ ২৬ বছরের যুবককে জামার কলার ধরে গ্যাস চেম্বারে ঢুকিয়ে সুইচ অন করে দেয়।

ঘটনার আকষ্মিকতার সেখানে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। একজন ডেপুটি শেরিফ কী করে আইন নিজের হাতে তুলে নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্যাস চেম্বারের কর্মীদের থেকে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যুবকের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল কোনওদিনই কোনও অসামাজিক কাজে জড়িত ছিল না। পুলিশেও কোনও রেকর্ড নেই। ডেপুটি শেরিফের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন চিনে বিমান ভেঙে পড়ার পিছনে অন্তর্ঘাত! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার