Loading live market data...
Loading active stocks...
Connecting...

Sheikh Mujibur Rahman: জন্মশতবর্ষে ‘কান’ এ মুক্তি পেল ‘বঙ্গবন্ধু’ জীবনীচিত্রের ট্রেলার

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ মুজিবুর রহমান-জন্মশতবর্ষে তৈরি হয়েছে তাঁর জীবনীচিত্র। ৭৫ তম ‘কান চলচ্চিত্র উৎসব’এ গেলেন ‘বঙ্গবন্ধু’। ২০২২-এর কান চলচ্চিত্র উৎসবে একের পর এক চমক। দীপিকা পাড়ুকোনের জুরি সদস্য হওয়া থেকে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমা টি কানের ধ্রুপদী বিভাগে প্রকাশিত হওয়া, সবটাই এই বছরের কানের বিশেষ আকর্ষণ। এবার কানে মুক্তি পেল শেখ মুজিবর রহমানের জীবনীচিত্র ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এর প্রচার ঝলক। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই ছবিটি তৈরি করেছেন জনপ্রিয় পরিচালক শ্যাম বেনেগল।

জন্মশতবর্ষে ‘বঙ্গবন্ধু’কে শ্রদ্ধা জানাতেই তাঁর জীবনী নিয়ে সিনেমা করার ভাবনা। এদিকে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁর ছবিও কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এই বছরেই। সেই কারণেই বিশেষ করে এই ছবি কানে প্রদর্শিত হবে। ‘কান’-এ ‘মুজিব’ ছবির প্রথম ঝলক প্রকাশ করেন ভারত ও বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং হাসান মামুদ।

ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীকে তুলে ধরা হয়েছে। এই ছবিটির শ্যুটিং ভারত ও বাংলাদেশে জুড়ে হয়েছে। যেখানে বঙ্গবন্ধুর ঝলক দেখানো হয়েছে, যিনি অদম্য শক্তির অধিকারী সম্পন্ন একজন মহান মানুষ ছিলেন। এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন, আরিফিন শুভ, আর নুসরত ইমরোজ তিশা, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করছেন। আপাততঃ এই ছবির শ্যুটিং শেষ। সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা এই জীবনীচিত্রের। অনুরাগের কথায়, ‘‘দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক যে কতটা ভাল, তা প্রমাণ করে দেয় এই ছবিটির যৌথ প্রযোজনা। ‘কান’-এর মাধ্যমে সারা বিশ্বের দরবারে তুলে ধরল এই দু’দেশের বন্ধুত্বকে, এই ছবি প্রচার ঝলক মুক্তি।’’

হাসান মামুদও বলেন, ‘‘মুজিবের উদ্যোগে কী ভাবে বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হল, সেই লড়াই ও যন্ত্রণার কাহিনি ধরা দিয়েছে এই ছবিতে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা নতুন মাত্রায় পৌঁছেছে, দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর হাত ধরে।’’ একটি ভিডিও বার্তায় বেনেগাল বলেছেন, “এই ছবিটির জন্যে কাজ করা একটি বিস্ময়কর যাত্রা ছিল আমার ক্ষেত্রে। কারণ আমি উভয় দেশের শিল্পী ও প্রযুক্তিবিদদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।”

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?