জাতীয় মানবাধিকার কমিশনের ত্রুটি নেই: হাইকোর্ট

নির্দেশ ছিল, রাজ্য ও কেন্দ্র জাতীয় মানবাধিকার কমিশনের এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথারিটির ১ জন করে ৩ সদস্য থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল শুক্রবার। সেখানে আদালত রায় দেয় জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষেই। ডিভিশন বেঞ্চে হয়েছিল এই শুনানি। বিচারপতিদের নির্দেশ কমিটির প্রধান দায়িত্বে থাকবেন ৩ সদস্য। বাকি সদস্যরা তাঁদের সাহায্য করবেন। উল্লেখ্য কমিটিতে রয়েছে ১১ সদস্য।

কলকাতা হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এদিন শুনানি ছিল। সেখানেই বিচারকরা রায় দেন, ১১ সদস্য নিযুক্ত করে কোনও ভুল করেনি জাতীয় মানবাধিকার কমিশন। ভোট পরবর্তী হিংসা মামলায় ঘরছাড়াদের ফেরাতে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নির্দেশ ছিল, রাজ্য ও কেন্দ্র জাতীয় মানবাধিকার কমিশনের এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথারিটির ১ জন করে ৩ সদস্য থাকবেন। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল, কমিটিতে ১১ সদস্য আছেন। জাতীয় মানবাধিকার কমিশনের ১ জনকে রাখতে বললেও ১১ জনই মানবাধিকার কমিশনের সদস্য।

উল্লেখ্য, গত ১৭ মে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, জাতীয় মানবাধিকার কমিশন আদালতের নির্দেশ মানেনি। আদালত ১ জন সদস্য রাখার নির্দেশ দিলেও কমিটিতে ১১ জন সদস্য। পাল্টা জাতীয় মানবাধিকার কমিশন বলেছিল, ১ জন মূল দায়িত্বে বাকিরা তাঁকে সাহায্য করবেন। অভিযোগের সংখ্যা বেশি, তাই লোকবল প্রয়োজন। জাতীয় মানবাধিকার কমিশনের এই যুক্তিকেই মান্যতা দিল আদালত।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি