শেষে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে তোলাবাজি!!!

তোলাবাজির অভিযোগে আটক এক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একে তোলাবাজি। তাও আবার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে। খবর কানে যেতে রাগে গজগজ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানিয়েছেন, তাঁর নাম করে যে বা যারা তোলাবাজি করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কিছুদিন ধরে বাংলাদেশের নানা প্রান্তে কিছু ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে তোলা তুলতে শুরু করেন। খবর পেয়ে ব়্যাব গতকাল অভিযানে নামে। অভিযান শুরু হয় রাত তিনটে নাগাদ। অভিযানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮টি পিস ইয়াবা।

ব়্যাব সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই তোলাবাজির সঙ্গে বাকি জড়িতদের ধরতে সাঈদকে সঙ্গে নিয়ে রাতেই শুরু হয় অভিযান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহম্মদ জোবায়ের আহম্মেদের নেতৃত্ব ১৫০ থেকে ২০০ জন সাঈদকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ব়্যাবের ওপর হামলা চালায়। এরপর গ্রেফতার করা হয় জোবায়েরকে।

ধৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। অন্যদিকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জোবায়ের বিরুদ্ধে পৃথক মামলা রুজু হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জেরায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন সাঈদ। স্বীকার করে নিয়েছেন  সহযোগীদের নিয়ে অস্ত্রসহ মহড়া দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টি করার অভিযোগ। 

আরও পড়ুন সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, জলবন্দি ১৫ লক্ষ মানুষ

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের