এবার এক রিচার্জে কল, ডেটা, ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা পাবে গোটা পরিবার!

 দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থার কথা বলতে গেলে Vi তথা ভোডাফোন-আইডিয়ার নাম আসবেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থার কথা বলতে গেলে Vi তথা ভোডাফোন-আইডিয়ার নাম আসবেই। বর্তমানে যাদের গ্রাহক সংখ্যা বেশ ভালোই। আর সেইসমস্ত গ্রাহকদের জন্য প্রায়ই নিত্য-নতুন আকর্ষণীয় প্ল্যান এনে থাকে Vi। গত দু’বছরের অতিমারির কারণে জনসাধারণের মধ্যে ফোন ব্যবহার করার প্রবণতা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। কয়েকমাস লকডাউন চলার জন্য বেড়েছে ইন্টারনেটের ব্যবহারও। সেইসঙ্গে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলি দেখার প্রবণতাও। যেই কারণে Vi এমন অনেক প্রিপেইড প্ল্যান এনেছে যেটার মাধ্যমে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি ব্যবহারের ক্ষেত্রে নানারকম সুবিধা নিয়ে আসে। 

কিন্তু কখনও শুনেছেন কী, গোটা পরিবারের জন্য একটি রিচার্জ প্ল্যান। হ্যাঁ, এমনই একটি প্ল্যান বাজারে এনেছে Vi। যার ফলে একই রিচার্জে পুরো ফ্যামিলি পেয়ে যাবেন ডেটা, আনলিমিটেড কলের সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশনও। 

Vi-এর এই ফ্যামিলি রিচার্জের সুবিধা নিতে গেলে আপনাকে খরচ করতে হবে কমপক্ষে ৬৯৯ টাকা। এছাড়া ৯৯৯ এবং ১২৯৯ টাকারও এই প্ল্যান রয়েছে। ১২৯৯ টাকার রিচার্জটি করলে আপনি সর্বাধিক ৫টি সংযোগে অর্থাৎ পরিবারের পাঁচ সদস্য মিলে এই রিচার্জ পরিষেবার সুবিধা নিতে পারবেন। বিস্তারিত জানতে আপনাকে যেতে হবে Vi-এর অফিসিয়াল ওয়েবসাইটে।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি