আচমকা কালবৈশাখীতে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ, মৃত ২

কালবৈশাখীর তাণ্ডবে প্রাণ গেল দুজনের। শনিবার বিকেলে কালবৈশাখীর জেরে গাছ পড়ে বাংলার দুই জেলায় দুজনের মৃত্যু হল। মৃতদের মধ্যে রয়েছে এক কিশোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালবৈশাখীর তাণ্ডবে প্রাণ গেল দুজনের। শনিবার বিকেলে কালবৈশাখীর জেরে গাছ পড়ে বাংলার দুই জেলায় দুজনের মৃত্যু হল। মৃতদের মধ্যে রয়েছে এক কিশোর। মৃত কিশোরের বাড়ি বর্ধমান শহরে। ঘটনার খবর পেয়ে ওই কিশোরের বাড়িতে যান প্রশাসনিক আধিকারিকরা। ঝড়ের তাণ্ডবে দুজনের মৃত্যুর পাশাপাশি দুজন কিশোরের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কলকাতার আলিপুরে গাছ ভেঙে পড়ায় আহত হয়েছেন আরও এক যুবক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম শেখ আলিশান। শনিবার বিকেলে যখন ঝড় ওঠে তখন ওই কিশোর পাড়ায় ক্যারাম খেলছিল। বর্ধমান শহরের ৫ নম্বর ওয়ার্ডের রাজারবাগান এলাকার বাসিন্দা সে। শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে একটি বন্ধ চা দোকানে ক্যারাম খেলছিল আলিশান। ঝড় ওঠার পর আচমকা যে দোকানে ক্যারাম খেলছিল সে, সেই দোকানের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। গাছ পড়ার সঙ্গে সঙ্গে ওই কিশোরের মৃত্যু হয়। গুরুতর জখম হয় তার সঙ্গে ক্যারাম খেলতে থাকা আরও দুই কিশোর। এর পর স্থানীয় মানুষজন এসে আলিশান-সহ ওই কিশোরদের দোকান থেকে বের করেন। তড়িঘড়ি আহতদের চিকিৎসার জন্য হাসইপায়তালে নিয়ে যান স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় জখম দুই কিশোরকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পৌঁছয় স্থানীয় বিধায়ক ও প্রশাসনের আধিকারিকদের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক খোকন দাস এবং প্রশাসনিক আধিকারিকরা।

অন্যদিকে কালবৈশাখীর জেরে হুগলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝড়ের সময় আম কুড়োতে গিয়ে নারকেল গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুনীল নাথ। ৩২ বছর বয়স তাঁর। শ্রীরামপুর ঘোড়ামারা পশ্চিমপাড়া মল্লিকপাড়া এলাকার বাসিন্দা তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ।

শনিবারের ঝড়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে। কালবৈশাখীর তাণ্ডবে একাধিক জায়গায় ট্রেন চলাচল পরিষেবা বিপর্যস্ত হয়েছে। হাওড়া বর্ধমান লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ঝড়ের জেরে দক্ষিণবঙ্গে মোবাইল টাওয়ারও ভেঙেছে বলে খবর পাওয়া গিয়েছে। শনিবার বিকেল থেকে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীও দাপট দেখিয়েছে। কলকাতায় এই ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস