আলিপুরে অর্জুন- ক্যামাক স্ট্রিটে তৃণমূল নেতৃত্ব, জোড়াফুলে প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিক, বিধায়ক রফিকুর রহমান ও উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কলকাতা পৌঁছালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। নিজের বাড়ি থেকে বেরিয়ে তিনি সরাসরি এসে উপস্থিত হন আলিপুরের একটি অভিজাত হোটেলে। তার সামনেই দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের পতাকা লাগানো গাড়ি। অন্যদিকে তৃণমূলের যুবরাজ তথা ডায়মণ্ডহারবারের সাংসদের (MP) ক্যামাকস্ট্রিটের কার্যালয়ে আগেই উপস্থিত হয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিক, বিধায়ক রফিকুর রহমান। তার কিছুক্ষণ পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢোকে তৃণমূলের এই কার্যালয়ে। 

রবিবার নিজের জন্মদিনের দিন বিকেল হওয়ার একটু আগেই আলিপুরের অভিজাত হোটেলে ঢোকে অর্জুন সিংয়ের কনভয়। এদিন সকাল থেকেই জল্পনাময় ট্যুইট করেন অর্জুন সিং। তা ঘিরে রাজনৈতিক মহল একপ্রকার নিশ্চিত হয়ে যায় জোড়াফুল শিবিরে অর্জুন সিং- এর প্রত্যাবর্তন নিয়ে। তারপরেই সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুরের সাংসদ। বলেন, একটা কাউন্ট ডাউন শেষ হয়েছে। আরেকটা কাউন্ট ডাউন শুরু হয়েছে। তৃণমূলের প্রথম যাত্রা থেকে তিনি ছিলেন। তারপরেই বলেন, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই হবে, অন্য কে কী বললেন তাতে কিছু আসে যায় না। 

বিজেপি (BJP) প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি ছাড়তে চাইছি বা বিজেপি ধরে রাখতে পারেনি তাঁকে, তা বলবে সময়। এখনই তিনি এই নিয়ে মুখ খুলতে চান না বলেও জানিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, ওনার নামে যা বলার তা বিজেপির কর্মী মহল আর বাংলার মানুষ বলেন, তিনি কিছু বলতে চান না। তারপরেই বলেন, কেন্দ্রীয় পর্যায়ে বৈঠক হয়েছে, এবারে রাজ্য পর্যায়ে হবে।  বিজেপির কেন্দ্র নেতাদের সঙ্গে বৈঠকের পর ফের পুরানো শিবিরেই ফিরতে চলেছেন তিনি, জোর জল্পনা এমনই। 

সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার তৃণমূল (TMC) নেতাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে অর্জুন সিংয়ের। তিনি জোড়াফুল শিবিরে যোগ দিতে পারেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে। 

এদিন বিস্ফোরক অর্জুন বলেন, পাটের দাম নিয়ে অনেক সময় দেওয়া হয়েছিল কেন্দ্রকে। আর অপেক্ষা করা সম্ভব নয়। বলেন, বাংলার ভালর জন্যই রবিবার তিনি কলকাতা আসছেন বৈঠকে। সেখানে যা সিদ্ধান্ত হবে, তা জানতে পারবে রাজ্য। উল্লেখ্য, এই জল্পনার মাঝেই আরও জোরদার শুরু হয় দল পরিবর্তনের সম্ভাবনা। টিটাগড় জুড়ে ছেয়ে যায় ফ্লেক্স, ব্যানার।  অর্জুন সিংকে তৃনমূলে স্বাগত জানানো হয়েছে সেই ব্যানারে। তাতে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও জোড়াফুল শিবিরের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। 

এদিকে, রবিবার ক্যামাকস্ট্রিটে এসে উপস্থিত হয়েছেন উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, তাঁদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক। অন্যদিকে, কাশীপুরের এক তৃণমূল নেতা জানান, অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক হবে তৃণমূল নেতাদের। তবে সেই বৈঠক কোথায় হবে, কে কে থাকবেন, তা জানা যায়নি খবর লেখা পর্যন্ত। 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের