ক্যামাক স্ট্রিটে অভিষেকের বৈঠক, অর্জুন প্রত্যাবর্তনে জেলা নেতৃত্বের মতকেই প্রাধান্য

দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে শোনা হচ্ছে, জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ক্যামাকস্ট্রিটে এসে আগেই উপস্থিত হয়েছিলেন উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল (TMC) নেতৃত্ব (LEADER)। সূত্রের খবর, তাঁদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিক, বিধায়ক রফিকুর রহমান ও রাজ চক্রবর্তী। সূত্রের খবর, দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ এই বৈঠকে শোনা হচ্ছে, জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের কথা। অন্যদিকে, অর্জুন সিং আছেন আলিপুরের একটি অভিজাত হোটেলে। 

 কাশীপুরের এক তৃণমূল নেতা জানান, অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক হবে তৃণমূল নেতাদের। তবে সেই বৈঠক কোথায় হবে, কে কে থাকবেন, তা জানা যায়নি খবর লেখা পর্যন্ত। এরপরেই জল্পনা উস্কে অর্জুন সিং ঘনিষ্ঠ জানান, কোনও বৈঠক নয়, নিজের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এই হোটেলে উপস্থিত হয়েছেন অর্জুন সিং। তবে ওই হোটেলের সামনে দেখা গিয়েছে, তৃণমূলের পতাকা লাগানো একটি গাড়ি। মানে ভেতরে তৃণমূল প্রতিনিধি আছেন, সে কথা বলাই যায়। 

বিশেষ সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটে অর্জুন সিং বিষয়েই আলোচনায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি গুরুত্ব দিয়ে শুনছেন জেলার নেতৃত্বদের কথা। আলোচনা হচ্ছে, বিজেপি (BJP) থেকে ফিরতে চাওয়া অর্জুন সিংকে (MP)  দলে ফেরালে কারও আপত্তি রয়েছে কি না। তবে খবর পাওয়া গিয়েছে, দল যা সিদ্ধান্ত নেবে, তা মেনে নেবেন জেলার দলীয় নেতৃত্ব। 

দলের বৈঠক ক্যামাকস্ট্রিটে চলছে বলেই অর্জুন সিং থাকছেন আলিপুরের ৫ তলা অভিজাত হোটেলে। 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের