Loading live market data...
Loading active stocks...
Connecting...

কান থেকে ফিরেই দুঃসংবাদ, আর নেই অভিষেকের ‘আক্কি চাচা’

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালকেই স্বপরিবারে কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরেছেন অভিষেক বচ্চন। কিন্তু ফিরেই দুঃসংবাদ ঘেরাটোপে পড়ে গিয়েছেন নায়ক। কারণ অভিষেক কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরেই জানতে পারেন, তাঁর আক্কি চাচা আর নেই। অর্থাৎ অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের বিখ্যাত স্যুট স্টাইলিস্ট আকবর শাহপুরওয়ালা আর নেই, তিনি প্রয়াত হয়েছেন গত শনিবার। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অমিতাভ-অভিষেক দুজনেই। সঙ্গে একটি আবেগপূর্ণ নোট লিখে খবরটি সকলকে জানিয়েছেন অমিতাভ বচ্চন। তাঁদের পিতা-পুত্রের দুজনের সঙ্গেই যে আকবরের দীর্ঘদিন সুসম্পর্ক ছিল, সেটাও নোটে লিখেছেন অমিতাভ বচ্চন। অমিতাভ আরও জানিয়েছেন যে, তাঁরা প্রায় ৫০ বছর ধরে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অভিষেক সেই পোস্টে উল্লেখ করেছেন, যে তিনি ছোটবেলায় প্রথম স্যুট পরেছিলেন আকবরের বানানো।

অভিষেক আরও একটা পোস্ট শেয়ার করে লিখেছেন, “খুব দুঃখজনক খবর নিয়ে বাড়ি ফিরছি। চলে গেলেন চলচ্চিত্র জগতের কিংবদন্তি আকবর শাহপুরওয়ালা। আমি তাঁকে আক্কি চাচা বলেই চিনতাম। তিনি আমার বাবার পোশাক এবং তাঁর বেশিরভাগ স্যুট তৈরি করেছিলেন। যতদূর আমার মনে আছে, তিনি আমার বাবার অনেক চলচ্চিত্রের পোশাক তৈরি করেছিলেন। এমনকী শিশু হিসাবে আমার প্রথম স্যুটটি তিনিই কেটে সেলাই করে দিয়েছিলেন, যা আমার কাছে এখনও আছে।”

তিনি আরও লিখেছেন, “তিনি আপনাকে সত্যিই ভালোবাসতেন। তিনি সর্বদা আমাকে বলেছিলেন যে, স্যুট কাটা কেবল সেলাই নয়, এটি একটি আবেগ। আমার তৈরি করা স্যুটের প্রতিটি সেলাই ভালবাসা দিয়ে তৈরি করা হয়। আমার কাছে তিনি ছিলেন বিশ্বের সেরা স্যুট মেকার! আক্কি চাচা কে পেয়ে আমি ধন্য বোধ করি! শান্তিতে বিশ্রাম নিন।” এদিকে আকবর শাহপুরওয়ালার মৃত্যুর খবর পেয়ে করণ জোহর লিখেছেন,”আমি তাঁকে খুব ভালো স্যুট মেকার মনে করি…”। শ্বেতা বচ্চন লিখেছেন, “অনেক স্মৃতি। শান্তিতে বিশ্রাম নিন”। ববি দেওল একটি ভাঙ্গা হৃদয়ের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। শনিবার, অমিতাভ আকবরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লিখেছেন, “আক্কি ভাই, গাবানা খ্যাত আকবর, যিনি গত ৫০ বছর ধরে চলচ্চিত্রের জন্যে আমার পোশাক ডিজাইন ও সেলাই করেছিলেন, আজ সকালে ঘুমের মধ্যে মারা গিয়েছেন তিনি। তিনি আমার কাছে শুধু বিদেহী ছিলেন, আর তাঁর আত্মার জন্য দোয়া এবং শান্তির কামনা করি।”

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার