বিশ্ব কচ্ছপ দিবসে বন্দিদশা থেকে মুক্তি

বনে ফিরেছে সেই শিলাকচ্ছপ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রেম দিবস আছে। প্রেম দিবসে ভালোবাসা উথলে ওঠে। বিশ্ব মাতৃ দিবসে মায়ের প্রতি বিশেষ সম্মানজ্ঞাপন করা হয়। তেমনই আজ সোমবার বিশ্ব কচ্ছপ দিবস। কিন্তু বাংলাদেশে দিনটি কিছুটা হলেও বিষাদের। বিশ্ব কচ্ছপ দিবসে শিলাকচ্ছপকে বনে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ওজন ৩৫ কেজি। এই শিলাকচ্ছপ প্রায় বিলুপ্তির পথে। এই দুর্লভ পাহাড়ি শিলাকচ্ছপের প্রজাতিটিকে টিকিয়ে রাখতে বিশেষ সাফল্য পেয়েছেন বাংলাদেশের এক দল বন্য প্রাণী গবেষক। তাঁরা পার্বত্য চট্টগ্রাম থেকে কচ্ছপটিকে সংগ্রহ করে ভাওয়াল জাতীয় উদ্যানে কৃত্রিম প্রজনন করেছেন। গত ডিসেম্বরে এদের ১০টিকে আবারও বান্দরবানের মাতামুহুরী বনভূমিতে ছেড়ে দিয়েছেন।পাহাড়ি শিলাকচ্ছপ ৮০ থেকে ১০০ বছর বাঁচে। এদের আয়তন ৬১ সেন্টিমিটার।

প্রায় ছয় মাস ধরে গবেষকেরা পর্যবেক্ষণ করে দেখেছেন, একটি বাদে বাকি ৯টি কচ্ছপ এখনো প্রকৃতিতে টিকে আছে। বনের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে তারা ধীরে ধীরে বড় হচ্ছে। পাহাড়ে যারা এসব কচ্ছপ শিকার করে খেত, তাদের যুক্ত করে সেগুলোকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে মহাবিপন্ন প্রজাতির ওই কচ্ছপদের কৃত্রিম প্রজননের মাধ্যমে আবারও বনের প্রকৃতিতে ছেড়ে দেওয়ার ঘটনা এটাই বিশ্বে প্রথম। এর আগে মায়ানমার ও ভারত বিশাল আকৃতির কচ্ছপগুলোর কৃত্রিম প্রজনন করলেও এখনো তারা এদের প্রকৃতিতে ছাড়তে পারেনি।

গবেষক দলটি সূত্রে জানা গিয়েছে, মাতামুহুরী বনের ২০০ একর এলাকা ওই শিলাকচ্ছপগুলোর বিচরণের জন্য নির্দিষ্ট রাখা হয়েছে। সেখানে তাদের খাবার, নিরাপত্তা ও বিচরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন আশ্রয় দেওয়াই কাল হল মহিলার, স্বামীকে নিয়ে পালালেন ইউক্রেন সুন্দরী

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের