চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় ভট্টাচার্য , প্রস্তাব মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রিসভা (CABINET) বৈঠকের শেষে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি একাধিক সিদ্ধান্ত জানিয়েছেন। প্রস্তাব করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম। সেই সঙ্গে ঘোষণা করেছেন লোকায়ুক্তের নাম। জানিয়েছেন পুলিশে কত কনস্টেবল নিয়োগ করা হবে, সে কথাও। পেট্রোল- ডিজেলের দাম কমানোর সিদ্ধান্তও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী (CM) বলেন, রাজ্যের পক্ষ থেকে পেট্রোলে লিটার প্রতি ২ টাকা ৮০ পয়সা দাম কমানো হয়েছে। ডিজেলে লিটার প্রতি কমেছে ২ টাকা ০৩ পয়সা। তিনি জানান, রাজ্যে ৬০০ পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান (STATE HUMAN RIGHTS COMMISSION) পদের জন্য প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম প্রস্তাব করা হয়েছে। জানিয়েছেন লোকায়ুক্ত থাকছেন অসীম কুমার রায়।

কেন্দ্রকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, রাজ্যের শেস সহ অন্যান্য পাওনা দেয় না কেন্দ্র। উল্লেখ্য, বারবার পাওনা থেকে বকেয়া থেকে বঞ্চিত করা হয়েছে রাজ্যকে। কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ বারবার তুলেছে রাজ্য। কেন্দ্র সরকারকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেছেন, তুঘলকি শাসন চালাচ্ছে মোদি সরকার। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত, সিবিআই (CBI)- ইডি (ED)- এনআইএ (NIA) সহ একাধিক কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে অপদস্থ করা হচ্ছে বিজেপি বিরোধী দল ও নেতৃত্বদের, এই অভিযোগ বারবার করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় একই অভিযোগ করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের পুরো নিয়ন্ত্রণ ২ জনের হাতে। বিজেপি পরিচালনা করে এই সব সংস্থা। মুখ্যমন্ত্রীর দাবি, তদন্তকারী সংস্থাকে অটোনোমাস করা হোক। সেখানে কেন্দ্র নাক গলাবে না। শুধু সংস্থার আধিকারিক এবং কর্মীদের বেতন দেবে কেন্দ্রের সরকার। দেশকে বিক্রি করছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার, এই দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশ বাঁচাতে সিঙ্গেল উইন্ডো ফর্মুলা প্রয়োজন’।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ