ওড়িশার গঞ্জামে বাস উল্টে নিহত বাংলার ৬ বাসিন্দা

ওড়িশার দারিংবাড়ি থেকে কলিঙ্গঘাট হয়ে বিশাখাপত্তনম যাওয়ার পথেই মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৬জন মারা যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বাস দুর্ঘটনায় মারা গেলেন বাংলার(Bengal) ৬ বাসিন্দা। ওড়িশার(Odisha) গঞ্জাম(Ganjam) জেলার ভঞ্জনগর(Bhanjanagar) থানার দুর্গাপ্রসাদ গ্রামের কাছে কলিঙ্গঘাটে মঙ্গলবার রাত ১২টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যুরিস্ট বাস উল্টে গেলে এই দুর্ঘটনা(Bus Accident) ঘটে। নিহত ও আহতেরা সকলেই এ রাজ্যের হাওড়া(Howrah) জেলার উলুবেড়িয়া মহকুমার উদয়নারায়ণপুর(Udaynarayanpur) ব্লকের সুলতানপুর(Sultanpur) গ্রামের বাসিন্দা। গত রবিবার সুলতানপুর গ্রামের ৭০জন বাসিন্দা এই বাসটি ভাড়া করে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঘুরতে বেড়িয়েছিল। ওড়িশার দারিংবাড়ি থেকে কলিঙ্গঘাট হয়ে বিশাখাপত্তনম যাওয়ার পথেই মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৬জন মারা যান। এরা হলেন, মৌসুমি দেড়ে, রিমা দেড়ে, সুপ্রিয়া দেড়ে, সঞ্জীব পাত্র, বর্ণালী মান্না ও স্বপন গুছাইত। তবে স্বপনবাবু হুগলি জেলার বাসিন্দা ছিলেন। ঘটনায় আহত হয়েছেন ২৫জন। তাঁদের গঞ্জম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর রাতেই পৌঁছে যায় উদয়নারায়পুর থানায়। সেখান থেকে খবর আসে সুলতানপুর গ্রামে। মুহুর্তের মধ্যে গ্রামে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। দেহ ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তাঁরা। এদিন ভোরেই ওড়িশার বেরহামপুরের পথে রওয়ানা দেন মৃত ও আহত পর্যটকদের আত্মীয়-পরিজনেরা। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগায়। তাঁরাই খবর দেন পুলিশে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দ্রুত গতিতে পাহাড়ি রাস্তায় বাস চালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারান বাস চালক। আর ঘুমের মধ্যে থাকা যাত্রীরা বাস ওলটপালট খেতেই মাথায় আঘাত পেয়ে মারা যান। তবুও ঘটনার তদন্তে নেমে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে দুর্ঘটনাগ্রস্থ বাসটির যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কিনা। ঠিক কী হয়েছিল, তা আহত যাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে