Loading live market data...
Loading active stocks...
Connecting...

টাকা চাই, বাবাকে ঘুষি- লাথি মারল ‘গুণধর’ ছেলে!

রাত ১১ টা নাগাদ টাকার জন্য দাদু- ঠাকুমা ও মাকে চাপ দিতে থাকেন সুজিত। তখনই প্রতিবাদ করেন রতন। এরপরেই গুণধর ছেলে শুরু করেন বাবাকে মারধর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাহিদা কম নয়। সে চাহিদা ন্যায্য নয়। সুজিত সরকার টাকা আদায়ের জন্য ক্রমাগত চাপ দিতে থাকত বাড়িতে। তা না পেয়ে বচসা শুরু হয়েছিল দাদু ও ঠাকুমার সঙ্গে। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন বাবা। আর বাবাকেই মার খেতে হল ‘গুণধর’ ছেলের হাতে। জুটল লাথিও।

দাদু- ঠাকুমার কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা। আর তা না পেয়ে বচসার ঘটনায় ছেলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বাবা। তাতেই জুটল কিল, লাথি, ঘুষি, চড়। আক্রান্ত বাবা গুরতর আহত অবস্থায় হাসপাতালে (Hospital) ভর্তি রয়েছে। অভিযুক্তের নাম সুজিত সরকার। আক্রান্ত রতন সরকার। আক্রান্তের মেজ ছেলে সুজিতই অভিযুক্ত। ধূপগুড়ি ব্লকের আংড়াভাসা ধীরেন দোকান এলাকার ঘটনা। এখানের বাসিন্দা রতন সরকার। তাঁর ৩ ছেলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লকডাউনের আগে রতন সরকারের ছিল লটারি ও চপের দোকান। লকডাউনের সময় তা বন্ধ হয়ে যায়। এরপর দিনমজুরির কাজ করতেন রতন। তাঁর মেজ ছেলে কোনও কাজ করতেন না। টাকার জন্য প্রায়দিনই পরিবারে চাপ দিতেন সুজিত। শুক্রবার রাত ১১ টা নাগাদ টাকার জন্য দাদু- ঠাকুমা ও মাকে চাপ দিতে থাকেন সুজিত। তখনই প্রতিবাদ করেন রতন। এরপরেই গুণধর ছেলে শুরু করেন বাবাকে মারধর। জানা গিয়েছে, ক্রমাগত লাথি ও ঘুষিতে লুটিয়ে পড়েন রতন। তাঁকে উদ্ধার করে এক ছেলে ও স্থানীয় বাসিন্দা। তারপর আক্রান্তকে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ (Police)।

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার