মাত্র পঞ্চাশজন দর্শক, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল কঙ্গনার ‘ধাকড়’

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল কঙ্গনার ছবি 'ধাকড়'। ১০০ কোটি বাজেটের 'ধাকড়'-এর এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন মাত্র ৪৪০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল কঙ্গনার ছবি ‘ধাকড়’। শুক্রবার ছিল এই ছবির দ্বিতীয় সপ্তাহ। আর এইদিন সারা দেশে পঞ্চাশ জনেরও কম দর্শক এই ছবি দেখেছেন। হাতে গোনা কয়েকটি মাত্র হলেই দেখানো হচ্ছে এই ছবি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ১০০ কোটির বাজেটের ‘ধাকড়’-এর এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন মাত্র ৪৪০০ টাকা। বিক্রি হয়েছে ২০টির মত টিকিট। আর এসব দেখেই বলা যায় কঙ্গনার ফ্লপ ছবির তালিকা আরও খানিকটা দীর্ঘ হল। 

কঙ্গনা ও জন আব্রাহামকে নিয়ে তৈরি হয়েছে বিগ বাজেটের ছবি ‘ধাকড়’। সবথেকে বড় বিষয় এই ছবি বিগ বাজেটের অন্যতম মহিলা কেন্দ্রিক ছবি। কিন্তু ১০০ কোটি বাজেটের এই ছবি ৩হাজার কোটি টাকাও তুলতে পারেনি। একই সঙ্গে ছবির এমন অবস্থা দেখে কোনও ওটিটি প্ল্যাটফর্মই এই ছবির স্বত্ত্ব কিনতে চাইছে না। নিতে চাইছে না কোনো স্যাটেলাইট চ্যানেলও। 

চলতি বছরেই মুক্তি পাবে কঙ্গনার আরও এক নতুন ছবি ‘তেজাস’। তবে কঙ্গনা অভিনীত ছবিগুলি বেশ কয়েক বছর ধরে যেভাবে বাজারে মুখ থুবড়ে পড়েছে তাতে তাঁর উপর ভরসা হারাচ্ছেন সকলেই। কেরিয়ারের শুরুতে একের পর এক ব্লকবাস্টার হিট ছবি সবাইকে উপহার দিলেও ২০১৭ সাল থেকেই ‘সিমরন’, ‘রঙ্গুন’, ‘মণিকর্ণিকা, ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’সহ কঙ্গনার আরও বেশ কিছু ছবি বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতেই পারেনি। তাই কঙ্গনার আগামী কোনও ছবি মুক্তি পেলে সেই ছবি নিয়েও থাকবে যথেষ্ট সন্দেহ। শুধু তাই নয় অভিনেত্রীর নানা সময় বেফাঁস মন্তব্যও যে অনেকরকমের বিতর্ক সৃষ্টি করেছে সেকথাও এড়িয়ে যাওয়া যায় না। সব মিলিয়ে বলা যায় কঙ্গনার ফিল্মি কেরিয়ার বেশ তলানিতে। 

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা! ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ