বছর বছর বাড়ছে জাল নোট, মোদিকে খোঁচা ডেরেকের

দেশে জাল নোট চক্র ঠেকাতে নোটবন্দির যুক্তি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে জাল নোট চক্র বেড়েছে বই কমেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৬ সালের ৮ নভেম্বর রাতে বেশ বড় মুখ করে কার্যত বিশ্ববাসীকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) নোটবন্দির(Demonetization) সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কার্যত রাতারাতি বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০ টাকার নোট। সেই নোটবাতিলের কারণ হিসাবে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, কালো টাকা উদ্ধারের কথা। যদিও নোটবাতিলের ৫ বছর পরেও এক পয়সাও কালো টাকা উদ্ধার করতে পারেনি মোদি সরকার। উল্টে নোট বাতিলের ধাক্কায় দুর্বল ও চূড়ান্ত ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের অর্থনীতি। শুধু তাই নয়, নোটবাতিলের কারণ হিসাবে দেশে জাল নোট(Fake Note) চক্র নির্মূল হওয়ার দাবিও করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু ঘটনা হচ্ছে সেই নোট বাতিলের পরেও দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জাল নোটের সংখ্যা। এবার সেই জাল নোট ইস্যুতেই প্রধানমন্ত্রীকে টুইট(Tweet) করে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O Brien)।

রবিবার ডেরেক তাঁর টুইটে লেখেন, ‘নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোট বাতিলের কথা মনে আছে। কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরোধিতায় সরব হয়েছিলেন। মনে আছে আপনি বলেছিলেন কীভাবে নোট বাতিলের ফলে জাল নোটের পরিমাণ কমে যাবে। এই দেখুন রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান কী বলছে?’ এরপরেই ডেরেক তাঁর টুইটে একটি গ্রাফিক্স যোগ করে দিয়েছেন। যাতে দেখানো হয়েছে, ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা বেড়েছে ১০১.৯ শতাংশ। অর্থাৎ এক বছরে ৫০০ টাকার জাল নোট দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে। একইভাবে গত এক বছরে ২ হাজার টাকার জাল নোটের সংখ্যাও বেড়েছে প্রায় ৫৪.৬ শতাংশ। শুধু ৫০০ আর ২ হাজার নয়, রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে ২০০ টাকার নোটে জাল বেড়েছে ১১.৭ শতাংশ, ২০ টাকার নোটে জাল বেড়েছে ১৬.৫ শতাংশ এবং ১০ টাকার জাল নোটের সংখ্যা বেড়েছে ১৬.৪ শতাংশ।

এর পাশাপাশি ভিন্ন একটি বিষয়ও সামনে এসেছে। নোটবন্দির অন্যতম কারণ হিসাবে মোদি সরকারের তরফে দাবি করা হয়েছিল, নোটবন্দির জেরে দেশের মানুষের নগদের ওপর নির্ভরশীলতা কমবে। দেশের বাজারে নগদের লেন্দেন ও চাহিদাও কমবে। বাস্তব ছবি বলছে হয়েছে ঠিক তার উল্টো। ২০১৬ সালে নোট বাতিলের আগে যেখানে বাজারে নগদ ছিল ১৮ লক্ষ কোটির কাছাকাছি। সেখানে এখন বাজারে নগদের পরিমাণ প্রায় ৩১ লক্ষ কোটির মতো। এই বিষয়টি নিয়ে এদিনই আবার টুইট করে মোদিকে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধি। কার্যত এই সব তথ্যই বলে দিচ্ছে, নোট বাতিলের পরেও দেশে জাল নোটের কারবার আরও বেড়েছে বই কমেনি। সেই সঙ্গে বাজারেও নগদের চাহিদা ও লেনদেন দুই বেড়েছে বই কমেনি। মোদ্দা কথা যে দাবি তুলে গাল ভরা গপ্পো শুনিয়ে নোট বাতিল করা হয়েছিল সেই সব উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা