পুলিশের জালে দুর্ধর্ষ ডাকাত দল, শান্তি ফিরল চাঁচলে

ডাকাতির ১২  ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া ভয়ঙ্কর ডাকাতি ও বোমা উদ্ধারের কিনারা করল পুলিশ। ২ টি ঘটনাতেই যুক্ত এই দল। তাদের মূল পাণ্ডা মইদুল ইসলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ ঘন্টার মধ্যে চাঁচলে ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির কিনারা করল মালদার চাঁচল থানার পুলিশ (Police)। এই ঘটনায় গ্রেফতার ৭ ডাকাত। ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। চাঁচল থেকেই গ্রেফতার করা হয়েছে ডাকাতদলের সদস্যদের।

উল্লেখ্য, গত শনিবার চাঁচল থানার মহানন্দাপুরে ভোর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দরজা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত (Robber) দল। ব্যবসায়ী হিমাংশু সাহার মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালায় ডাকাত দল। শুধু তাই নয় ওই ব্যবসায়ীর মাথায় বন্দুকের বাঁট দিয়েও আঘাত করা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনার ১২ ঘন্টার মধ্যে গোপন সূত্রে অভিযান চালায় চাঁচল থানার পুলিশ। মহানন্দাপুর এলাকা থেকে ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা মহিদুল ইসলাম (২৭), মনোয়ার আলী (২৫), বিটন আলী ( ২৬), নূর আলম (২৯), হাসান আলি        ( ২০) , তাজেল আলী (৩০), জামিল হোসেন( ৩২)। এদের প্রত্যেকের বাড়ি চাঁচলের মহানন্দপুর এলাকায়। রবিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

জানা গিয়েছে, এই ডাকাত দল এলাকায় ডাকাতির জন্য বোমা মজুত করেছিল। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর সময় ধৃতরা জেরায় স্বীকার করে সেই কথা। উল্লেখ্য, চাঁচলের রানীপুরে ডাকাত দলের সর্দার মইদুল ইসলামের শ্বশুরবাড়িতে উদ্ধার হয়েছে ২২ টি তাজা বোমা (Bomb)। সেই বোমা গুলিকে নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।  ডাকাতির ১২  ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া ভয়ঙ্কর ডাকাতি ও বোমা উদ্ধারের কিনারা করল পুলিশ। ২ টি ঘটনাতেই যুক্ত এই দল। তাদের মূল পাণ্ডা মইদুল ইসলাম।

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু