রাজামৌলির ছবির প্রশংসায় পঞ্চমুখ হলিউডের অভিনেতা

রাজামৌলির ছবি 'আরআরআর' এর প্রশংসায় পঞ্চমুখ প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ড জয়ী প্যাটন। নিজের ভক্তদেরও এই ছবি দেখার জন্য অনুরোধ করেছেন প্যাটন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিখ্যাত অভিনেতা ও কমেডিয়ান প্যাটন অসওয়াল্ট এবার রাজামৌলির ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন। রাজামৌলির ছবি ‘আরআরআর’ এর প্রশংসা করেছেন প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ড জয়ী প্যাটন। শুধু তাই নয় নিজের ভক্তদেরও এই ছবি দেখার জন্য অনুরোধ করেছেন প্যাটন।

উল্লেখ্য রাজামৌলির এই ছবির জগৎজোড়া নাম হয়েছে। বক্স অফিসে ১১০০ কোটির বেশি আয় করেছে ‘আরআরআর’। যার বিশ্বব্যাপী আয় ১১২৭ কোটি টাকা। শুধু তাই নয় ছবিতে ভিএফএক্স এর সুনিপুণ ব্যবহারে বিশেষ করে মজেছেন দর্শক। টুইট করে নিজের ভক্তদের এবার এই ছবিই দেখার পরামর্শ দিয়েছেন প্যাটন। ওই টুইটে পাল্টা উত্তর দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ছবির পরিচালক এস এস রাজামৌলি। 

কোমরাম ভীম ও আল্লুরি সীতারামা রাজু এই দুই ব্যাক্তিত্বের উপর নির্মিত হয়েছে এই ছবি। যে দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও এই ছবিতে রয়েছেন অজয় দেবগণ, আলিয়া ভাট, শ্রিয়া শরণ, সামুথিরাকানি, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডি প্রমুখ।

এই ছবির সাফল্য নিয়ে বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে রামচরণ বলেছিলেন, এই ছবিটি যে সাফল্য পাবে তা আমি আশা রেখেছিলাম কিন্তু তা যে এতটা সাফল্যের মুখ দেখবে গোটা বিশ্বব্যাপী তা আমার ধারণার বাইরে  ছিল। এটা আমাদের সকলের জন্য ভীষণ আনন্দের একটি বিষয়। ছবিতে ১নম্বর ট্যাগ পাওয়া একটা বড় অ্যাচিভমেন্ট। শুধু তাই নয় এই ছবিতে রাম চরণ ও জুনিয়র এনটিআর-এর যে রসায়ন দেখা গিয়েছে তা সত্যিই অতুলনীয়।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক