আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মে মাসে দেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের সংখ্যা বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের প্রধানমন্ত্রী মহিলা। বিরোধী দলীয় নেত্রীও মহিলা। এমনকী জাতীয় সংসদের অধ্যক্ষও একজন মহিলা। অথচ দেশে মোটেও নিরাপদ নন মহিলা ও শিশুরা। বরং লাগামহীনভাবেই বাড়ছে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা। গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে এক ধাক্কায় অনেকটা বেড়েছে ধর্ষণের ঘটনা। মঙ্গলবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এক প্রতিবেদনে এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে।

এমএসএফের রিপোর্ট অনুযায়ী, মে মাসে দেশজুড়ে ৪১৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যা গত মাসের তুলনায় ৪৭টি বেশি। তার মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮৪টি। এপ্রিলে ধর্ষণের ঘটনা ঘটেছিল ৭১টি। চলতি মাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে ২২টি। এপ্রিল মাসে ছিল ১৪টি। ধর্ষণের শিকার হয়েছে চারজন কিশোরীসহ ১০ জন প্রতিবন্ধী ও গণধর্ষণের শিকার হয়েছে এক প্রতিবন্ধী কিশোরী ও দুই জন নারী। ধর্ষণ করে খুন করার মতো জঘন্য ঘটনা ঘটেছে চারটি। এছাড়া জেল হেফাজতে (Lockup Death) মৃত্যুর ঘটনাও বেড়েছে। মে মাসে জেল হেফাজতে আটজনের মৃত্যু হয়েছে, যা গত মাসের তুলনায় তিনজন বেশি।

এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামালের (Sultana Kamal) মতে, ‘নারী ও শিশু নির্যাতন বিরোধী আইন যথেষ্ট কঠোর হলেও তা কার্যকর করার ক্ষেত্রে পুলিশের একাংশ যথেষ্টই নির্লিপ্ত। সেই কারণে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। সামাজিক সুরক্ষার উপরে সরকারের আরও নজর দেওয়া প্রয়োজন।’

Published by:

Share Link:

More Releted News:

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ