‘হয় অফিসে আসুন, না হলে ঘাড় ধাক্কা’, টেসলা কর্মীদের চরম হুঁশিয়ারি ইলন মাস্কের

অবিলম্বে কর্মীদের অফিসে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে মঙ্গলবার প্রত্যেক কর্মীর কাছে এক ইমেল পাঠিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ শুরু হওয়ার পরে অন্যান্য সংস্থার মতো কর্মী-আধিকারিকদের বাড়ি থেকে কাজের অনুমতি দিয়েছিলেন টেসলা  (Tesla Inc.) কর্ণধার তথা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক (Elon Musk)। কিন্তু এবার অবিলম্বে কর্মীদের অফিসে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে মঙ্গলবার প্রত্যেক কর্মীর কাছে এক ইমেল পাঠিয়েছেন তিনি। আর সেই ই-মেলে চরম হুঁশিয়ারি দিয়ে টেসলা (Tesla Inc.) কর্ণধার লিখেছেন, ‘আর প্রত্যন্ত এলাকায় বসে কাজ করা চলবে না। হয় অফিসে আসুন। না হলে গেট আউট।’ অর্থা‍ৎ যাঁরা অফিসে আসবেন না, তাঁদের ছাঁটাই করা হবে বলে সরাসরি জানিয়ে দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী। আর ইলন মাস্কের (Elon Musk) ওই ইমেল নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

কর্মীদের কাছে পাঠানো ইমেলে টেসলা (Tesla Inc.) কর্ণধার লিখেছেন, ‘আর বাড়িতে (Work From Home) কিংবা প্রত্যন্ত এলাকায় বসে কাজ করা মেনে নেওয়া হবে না। যারা বিভিন্ন অজুহাতে প্রত্যন্ত এলাকায় বসে কাজ করতে চান, তাঁদের স্পষ্ট জানানো হচ্ছে, সপ্তাহে কমপক্ষে ৪০ ঘন্টা অফিসে এসে কাজ করতে হবে। যাঁরা কমপক্ষে ৪০ ঘন্টা অফিসে এসে কাজ করতে পারবেন না, তাঁরা সংস্থা ছেড়ে চলে যান। যারা বিভিন্ন কারখানায় গাড়ি উ‍ৎপাদনের সঙ্গে জড়িত, তাঁদের চেয়ে অনেক কম সময় অফিসে হাজির থাকার জন্য বলা হচ্ছে।’

উল্লেখ্য, অ্যাপল (Apple) সহ বিশ্বের একাধিক সংস্থা ইতিমধ্যেই কর্মীদের বাড়ি থেকে কাজ করার (Work From Home) সুবিধা বাতিল করে অফিসে ফেরার নির্দেশ দিয়েছে। যদিও বহু কর্মচারী ওই নির্দেশ মানতে না পেরে লোভনীয় বেতনের চাকরি ছেড়েছেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অফিসে গিয়ে কাজ করা সম্ভব নয়।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ