কাতার বিশ্বকাপের পরই জাতীয় দলকে বিদায় জানাবেন ডি মারিয়া

ফুটবল জগতের দুই অন্যতম মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এবারের বিশ্বকাপেই শেষবারের মতো দেখা যাবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের নভেম্বর মাসে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। ফুটবল জগতের দুই অন্যতম মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এবারের বিশ্বকাপেই শেষবারের মতো দেখা যাবে। তাঁদের সঙ্গে সেই তালিকায় নাম লেখাতে চলেছেন আরেক খ্যাতনামা আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। জাতীয় দল এবং ক্লাব ফুটবলে লিওনেল মেসির এই সদস্যেরও এটাই হতে চলেছে শেষ বিশ্বকাপ। তারপর থেকে আর তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে না। এমনটাই জানা গিয়েছে আর্জেন্টিনার একটা সংবাদ মাধ্যমের তরফ থেকে। 

তাদের ডি মারিয়া জানিয়েছেন যে, ‘আমার মনে হয় বিশ্বকাপের পর দল ছাড়ার সময় হয়ে যাবে। অনেক তরুণ খেলোয়াড় রয়েছে যারা জাতীয় দলে খেলার জন্য মুখিয়ে রয়েছে। আমি তাদের জায়গা করে দিতে চাই’।

২০১০, ২০১৪ এবং ২০১৮ সাল মিলিয়ে তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে ডি মারিয়ার ঝুলিতে। আসন্ন কাতার বিশ্বকাপে সেটা চারটি হয়ে যাবে। গতবছর ব্রাজিলের বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে তাঁর পা থেকেই এসেছিল একমাত্র জয়সূচক গোলটি। 

 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা